সোমবার, ৩ আগস্ট ২০২৬

শুটিংয়ে জ্ঞান হারিয়েছিলেন কারিনা

বিনোদন ডেস্ক

বলিউডের তারকা অভিনেত্রী কারিনা কাপুর খান। সন্তানসম্ভবা অবস্থায় শুটিংয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি। নায়িকার লেখা ‘প্রেগন্যান্সি বাইবেল’ নামের বইতে দুই পুত্রসন্তানের মা নিজের সন্তান ধারণের অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন। সেখানেই এমন তথ্য জানিয়েছেন কারিনা।

অন্তঃসত্ত্বা থাকাকালে ‘লাল সিংহ চড্ডা’ ছবির শুটিং করেছেন কারিনা। তাছাড়া একাধিক ফটোশুটেও নিয়মিত ছিলেন তিনি। বিস্তারিত তথ্য না দিলেও এক দিনের ঘটনার কথা উল্লেখ করেছেন।

ফাটোশুটে গিয়ে সেটেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন, লোকজন মনে করে খ্যাতনামাদের ক্ষেত্রে সব কিছু অন্যরকম হয়। তারা সন্তানসম্ভবা অবস্থাতেও জৌলুসময় পার করে বলে ধারণা তাদের। কিন্তু আদৌও সে রকম নয়। গোড়ার দিকে আমিও চেষ্টা করেছি নিজেকে সুন্দর করে রাখার। বাইরে বের হলেও সেটাই মাথায় রাখতাম। কিন্তু আমি নিজের মনে সৌন্দর্য অনুভব করিনি।

তিনি আরও লিখেছেন, সন্তানসম্ভবা থাকাকালে জৌলুস থাকে কীভাবে? অনেকটা ওজন বেড়ে গিয়েছিল তখন। শরীরে নানা রকমের দাগ ছিল। প্রতিদিন ৫টার মধ্যে ঘুম পেয়ে যেত। তাই এই বিষয়ে যা যা এই বইতে আমি লিখেছি, তা সত্যি। আশা করি, বই পড়ে আপনার মুখে হাসি ফুটবে। একই সঙ্গে সান্ত্বনাও পাবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...