শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বিনোদন ডেস্ক, চট্টগ্রামনিউজ.কম

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘কুছ কুছ হোতা হ্যায়’— অজস্র ব্লকবাস্টার ছবির অংশ থেকেছেন কাজল। শাহরুখ খানের সঙ্গে তাঁর অনস্ক্রিন জুটি সুপারহিট। পর্দায় চুটিয়ে রোম্যান্স করলেও কখনও নায়ককে চুমু খেতে রাজি হননি কাজল।

নিজের স্বামী অজয় দেবগণকেও কখনও পর্দায় চুমু খাননি কাজল। তবে ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ ‘দ্য ট্রায়াল: পেয়ার, কানুন, ধোঁকা’-র জন্য প্রায় ২৯ বছর পর সেই নিয়মে ইতি টানেন তিনি। যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন বাংলার যিশু সেনগুপ্ত।

পডকাস্টে কাজল জানান, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য মোটেও সহজ ছিল না। তিনি বলেন, ‘সত্যি বলতে, এটা ছিল চরিত্রটার দাবি। নয়নিকা সেনগুপ্ত (কাজলের চরিত্র) যা বিশ্বাস করে, যা হতে চায় বা যা পায় না— সেই লড়াইয়ের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল ওই দৃশ্যটি। চিত্রনাট্য থেকে ওটা বাদ দিলে চরিত্রটার একটা দিক অসম্পূর্ণ থেকে যেত। এটা কেবল একটা চুম্বন ছিল না, ছিল চরিত্রের আবেগ।’

লিলি সিং যখন জানতে চান, একজন মানুষ হিসেবে কি কাজল অনেকটা বদলে গিয়েছেন? অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, ‘তত্ত্বগতভাবে রাজি হলেও, শুটিং ফ্লোরে দাঁড়িয়েও আমি প্রচণ্ড অস্বস্তিতে ছিলাম। এমনকি মনে হচ্ছিল শেষ মুহূর্তে হয়তো বলে দেব— ‘কাট! এটা আমার দ্বারা সম্ভব নয়’। কিন্তু শেষ পর্যন্ত পেশাদারিত্বের খাতিরেই আমি দৃশ্যটি করি। আজ আমার মনে হয়েছে যে, অভিনেত্রী হিসেবে এই সিদ্ধান্তটি নেওয়ার সময় এসেছে।’

ক্যারিয়ারের শুরু থেকেই কাজল তাঁর সোজাসাপ্টা স্বভাবের জন্য পরিচিত। তিনি জানান, অল্প বয়স থেকেই তিনি যা করতে চেয়েছেন, তা নিয়েই স্পষ্ট থেকেছেন। তাই আজ কেরিয়ারের এই পর্যায়ে এসে নিজের শর্তে নিয়ম ভাঙতেও তিনি দ্বিধাবোধ করেননি।

আমেরিকান সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর ভারতীয় সংস্করণ এই ‘দ্য ট্রায়াল’। সুপর্ণ বর্মা পরিচালিত এই কোর্টরুম ড্রামায় কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। প্রথম সিজনের ব্যাপক সাফল্যের পর গত বছরই মুক্তি পেয়েছে এর দ্বিতীয় সিজন, যা বর্তমানে জিওহটস্টার-এ দেখা যাচ্ছে।

‘দ্য ট্রায়াল’-এর জন্য কাজল যখন ব্যাপক প্রশংসা পাচ্ছেন, ঠিক তখনই তার চুম্বন দৃশ্যগুলো ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে। একজন টুইটার ব্যবহারকারী কাজল অভিনীত চুম্বন দৃশ্যের একটি ভিডিও শেয়ার করেছেন। বলাই বাহুল্য, ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...