চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯ পয়েন্ট এ মোস্তাফিজুর রহমান হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবর এর সভাপতিত্বে অনুষ্টিত পুরষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস কাউন্সিলর প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় প্রসেনজিৎ দত্ত রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সরওয়ার আলম চৌধুরী মনি ও ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম।
জিকু কুমার নাথের সঞ্চালনায় অনুষ্টিত পুরষ্কার বিতরনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক খাইরুল ইসলাম, শ্যামলী রাণী ভৌমিক, নাহিদ হাসান, আসলাম হোসাইন, আলমগীর কবির।
চট্টগ্রামনিউজ/ এসডি/
