বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

পতেঙ্গা সমুদ্র সৈকতে বিজু উৎসবে লোকে লোকারণ্য

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী স্থানগুলোকে ঘিরে নানা সাংস্কৃতিক সংগঠনের আয়োজন শহরজুড়ে সৃষ্টি করেছে উৎসবের আবহ, যেখানে মিলছে সংস্কৃতি, ইতিহাস আর বাঙালিয়ানার অপূর্ব মেলবন্ধন।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি হিল প্রাঙ্গণে দিনব্যাপী বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের একতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

এছাড়া, জেলা শিল্পকলা একাডেমিতে নববর্ষ বরণ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
পহেলা বৈশাখ উপলক্ষে নগরীর ঐতিহাসিক সিআরবি শিরীষতলায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে নববর্ষ উদযাপন পরিষদ।

এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে রেলওয়ে অফিসার্স ক্লাব।

এদিকে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে পাহাড়ি ও বাঙালিদের বিজু উৎসবে প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) আহবায়ক কমিটির সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উ কমিটির সদস্য ইসরাফিল খসরু। আর ও উপস্থিত ছিলেন ২১ নং জামালখান ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়াসহ প্রমুখ।

উৎসবকে ঘিরে সকাল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে পাহাড়ি ও বাঙালিদের অপূর্ব মেলবন্ধন সৃষ্টি হয়। সকালে পতেঙ্গা সৈকতে পাহাড়ি ও বাঙালি নারীরা নতুন পোশাক-নতুন সাজে-বিজু উৎসবে ফুল ভাসান। এসময় সৈকত এলাকায় লোকেলোকারণ্য হয়ে উঠে।

অন্যদিকে, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে নন্দনকানন কাটাপাহাড় লেন এলাকায় সকাল ৮টা থেকে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান।

১৯৭৩ সালে চট্টগ্রামে প্রথম নববর্ষ উদযাপনের সূচনা করেছিল উদীচী।
এছাড়া আবৃত্তি ও সংগীতকে ঘিরেও রয়েছে নানা আয়োজন। বোধনের আবৃত্তি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে জে এম সেন হল প্রাঙ্গণে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ‘বোধন বর্ষবরণ উৎসব ১৪৩৩’। একইসঙ্গে কাজীর দেউড়িস্থ সিজেকেএস মুক্ত মঞ্চে (আউটার স্টেডিয়াম) অনুষ্ঠানের আয়োজন করেছে নরেন আবৃত্তি একাডেমি।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম ৩১শে চৈত্র রাতে বৌদ্ধ মন্দির সড়কে ‘আলপনার রঙে নববর্ষ আবাহন’এবং পহেলা বৈশাখে চট্টগ্রাম মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

নগরীর আবাসিক এলাকাগুলোতেও রয়েছে উৎসবের আমেজ। পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে ‘জুলাই স্মৃতি উদ্যান’ (জাতিসংঘ পার্ক)-এ দুই দিনব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করছে পিটুপি ও উইকন।

নগরের বাইরে সবচেয়ে বড় আয়োজন রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি থাকছে পুতুল নাচ, বলিখেলা, বৌচি ও কাবাডির মতো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা। অন্যদিকে পটিয়া সরকারি কলেজ মাঠেও বর্ষবরণ উপলক্ষে আয়োজন রাখা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...