সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষের অনুষ্ঠান

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে দুই মাসব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রতিযোগিতার আয়োজন করছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ও তাঁর জীবনকে আমাদের চিন্তা-চেতনার মধ্যে আনয়ন করা এর উদ্দেশ্য। কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক। আমাদের জাতীয় জীবনের প্রত্যেকটি আলোড়ন নজরুলের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করেছে। চির তরুণ এই কবি শুধু লিখেছেন তাই নয়, তিনিই বিশ্বের মধ্যে বিরল কবি, যিনি একইসঙ্গে লিখেছেন এবং সে লেখাকে বিশ্বাস করে, ধারণ করে সংগ্রাম করেছেন। সাহিত্যিকেরা কলমের অস্ত্রটাই ধরে, কিন্তু সত্যি সত্যি সংগ্রামে অবতীর্ণ হয়ে সমাজ পরিবর্তনের অংশীদার খুবই কম অথচ আমাদের কবি নজরুল এ ক্ষেত্রে সত্যিই ব্যতিক্রমধর্মী।

নজরুল বর্ষ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আজ ৩১ আগস্ট সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক দুই মাসব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আবদুল কুদ্দুছ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। শেষে একক ও দলীয় নজরুল সংগীত, দলীয় নৃত্য পরিবেশনা এবং কবিতা আবৃত্তি করা হয়। বিভিাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিযোগী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই, আপনারা প্রতিযোগিতার মধ্যে অর্ন্তভূক্ত হয়ে নজরুলের চিন্তা-চেতনাকে ধারণ করে দেশে সাম্যের প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনারা একজন করে সৈনিক হয়ে উঠুন। কবি নজরুল আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, সংগ্রাম করেছেন, এই সংগ্রামকে আমরা সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবো। সরকার এই বর্ষকে নজরুল বর্ষ ঘোষনার মাধ্যমে সরকার চাইছেন যে নজরুলের আদর্শ আমাদের সমাজের প্রতিটি স্তরে সঞ্চারিত হোক। শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার মাধ্যমে যে শিল্প, নৈপূণ্য দেখাবে এটি শুধু আমাদের ভালো লাগবে সেটা নয়, তোমরা এর মাধ্যমে নজরুলের চিন্তা-চেতনা ও চর্চ্চাকে অব্যাহত রাখতে পারবে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিছু নিয়মের কারণে ১ম, ২য় ও ৩য় নির্বাচিত করতে হয় এবং নিয়ম রক্ষার জন্য পুরস্কারের ব্যবস্থা থাকে, কিন্তু এটি সঠিক বিচার নয়, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করার সাহস ও দক্ষতা দেখিয়েছে তারা প্রত্যেকেই বিজয়ী। তোমাদের হাতে যে মশাল, নজরুলের চিন্তার মশাল, সেই মশাল চারিদিকে ছড়িয়ে পড়বে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা কবি নজরুলের সৃষ্টিকে লালন করতে চাই, সেই আঙ্গিকে আমরা নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীরা তরুণ প্রজন্মের অহংকার। তারা সাংস্কৃতিকে লালন-পালনের মাধ্যমে সংস্কৃতি চর্চা করেন। বিদ্রোহী কবি, জাতীয় কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। তিনি প্রতিটি ধর্ম, অনুষ্ঠান, দেশপ্রেম, আন্দোলন ও তরুণ সমাজের জন্য প্রাসঙ্গিক। শতবর্ষ পরেও কবি প্রতিটি ক্ষেত্রে তাঁর যোগ্যতা, মেধা ও লেখনী দিয়ে প্রাসঙ্গিকতা ছড়িয়েছেন। ১২৭তম নজরুল জয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী চলতি ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত নজরুল বর্ষ ঘোষনা করেরেছন। নজরুলের ধারণা ও চিন্তাকে লালন ও ধারণ করতে চাই। আমাদের অহংকার তরুণ প্রজন্ম, তারা এ দেশকে সাজাবে।

তাদের মধ্যে সেই মূল্যবোধ ও নৈতিকতা থাকবে। আজকে সমাজের চারদিকে নৈতিক অবক্ষয়ের টর্ণেডো শুরু হয়েছে। সে অবস্থায় নজরুল বর্ষের যে আয়োজন তাতে আমি মনে করি আগামী প্রজন্মের জন্য এটি একটি বিশাল অনুপ্রেরণা এবং আমরা নজরুলকে ধারণ করে তাঁর প্রীতি ও সৃষ্টিকে নিজেদের মধ্যে লালন করতে চাই এবং আগামী দিনে বাংলাদেশকে সে অঙ্গিকে গড়ে তুলতে চাই। যারা এই শিল্পকে ধারণ করে আছে তাদের জন্য আমরা সবসময় গর্ব করি। নজরুলকে ধারণ করার মাধ্যমেই আমরা আমাদের কাক্সিক্ষত ও নিরাপদ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, আমরা ছোটবেলা থেকে কবি নজরুলকে ধারণ করে বড় হয়েছি। আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কবি নজরুল ওতপ্রোতভাবে মিশে আছে। অন্যায়, অবিচার ও বঞ্চনার বিরুদ্ধে তিনি বিদ্রোহী। জাতীয় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কবির এই বিদ্রোহী চেতনা তারুণ্যের মধ্যে তখন থেকে প্রভাব বিস্তার করেছিল। ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে নজরুল আমাদের প্রেরণা যুগিয়েছিল।

তিনি বলেন, আমাদের আবহমান সংস্কৃতি হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীস্টান-উপজাতি, বাঙালি, অবাঙালি সবাই মিলে আমাদের যে সম্প্রীতির ধার, নজরুলের লেখনীতা সে ধারা বিকশিত হয়েছে। ‘মোরা একই বৃন্তে দু’টি কুসুম, হিন্দু-মুসলমান, মুসলিম তার নয়নমনি, হিন্দু তাহার প্রাণ’। যখনি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তখন তিনি সাম্যের গান গেয়েছেন, মানুষের চেয়ে বড় কিছু নেই। আমাদের। আমাদের ধর্মীয় সংস্কৃতি ইসলামী সংগীত, শ্যামা সংগীত, জাতীয় ও রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় নজরুল। কবি নজরুলের স্মৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে পারলে জাতি সঠিকভাবে পথ চলতে পারবে। নজরুল আমাদের হৃদয়ে গঠিত ও পতিত এবং পথচলার অবলম্বন ও শিকড়। কবি নজরুলকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, আমরা সাম্যের-সম্প্রীতির গান গাইব, অন্যায়-অবিচার আসলে বিদ্রোহ ধারণ করে প্রতিবাদ করে যাবো। নজরুলকে ধারণ করে দেশীয় সংস্কৃতিকে লালন করার জন্যই দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকার যুগোপযুগী সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে নজরুল চর্চায় উৎসাহিত হবে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চেতনা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নতুন প্রেরণা যুগিয়েছে। এই প্রেরণা নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। বিদ্রোহী কবির প্রতিটি কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা জোগায়। কাজী নজরুল ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও বিদ্রোহের কবি। তাঁর সহিত্যকর্ম আজও অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে প্রেরণা যোগায় এবং অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন নিয়ে আলোচনা আলোচনার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বিদ্রোহী কবির আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দেয়ার আহবান জানান।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...