বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ফেনী নদীতে শান্তিনীড়’র মাছের পোনা অবমুক্তকরণ

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাই অংশে ফেনী নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১৫শ পিস বিভিন্ন প্রজাতির মাছ ফেনী নদীর পানিতে অবমুক্ত করেন সংগঠনের সদস্যরা।

শান্তিনীড়ের উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব‍্যাংকের অতিরিক্ত পরিচালক রেজাউল করিম শিপন, মিরসরাই প্রেসক্লারের সহ সভাপতি এবং শান্তিনীড়ের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম, সংগঠনের পৃষ্ঠপোষক সদস্য ইঞ্জিনিয়ার রাশেদুল হক চৌধুরী, বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন প্রমুখ।

সংগঠনের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী তত্ত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন,সহসভাপতি শেখ কামরুল হাসান নিজামী, সাবেক কার্যনির্বাহী সদস্য আলমগীর ভূঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর রিশাত, দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ, কার্যনির্বাহী সদস্য ফজলুর করিম, সদস্য মাসুম সোহান, নুর ছালাম লিমন।

সংস্থার সভাপতি নিজাম উদ্দিন জানান, “একসময় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছে হাটবাজার ভরা থাকত। গত কয়েক দশকে পরিচিত দেশীয় মাছ বাজার থেকে নেই হয়ে গেছে। দেশীয় মাছের বদলে এখন বাজারের জায়গা দখল করে নিয়েছে চাষের মাছ। অন্যদিকে প্রাকৃতিক জলাশয় এখন অনেকাংশেই কমে গেছে। মাছের প্রজনন বৃদ্ধিতে শান্তিনীড়ের নিয়মিত প্রকল্প মাছের পোনা অবমুক্ত করণের অংশ হিসেবে এবার আমরা ফেনী নদীতে এই কর্মসূচি নিয়েছি।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...