বুধবার, ১৯ আগস্ট ২০২৬

‘রাসূলের আদর্শ অনুসরণে বিশ্বে শান্তি ফিরে আসবে’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, বর্তমান অশান্ত বিশ্বকে শান্তির ছায়া তলে রাখতে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ অনুসরণের বিকল্প নাই, না হয় কোন দিন বিশ্বে শান্তি ফিরে আসবে না। যেখানে অন্যায় ও ব্যাভিচার সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ চর্চা বাধ্যতামূলক। বর্তমানে আমরা নবীজির আদর্শ অনুসরণ করছি না বলেই সমাজ দিন দিন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। 

তিনি শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বোর্ড অফিস সংলগ্ন মোহাম্মদীয়া আমানিয়া কমপ্লেক্সের উদ্যােগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

ইব্রাহিম চৌধুরী আরও বলেন, নবীজি যেমন সুন্দর ও সুসভ্য সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক কাঠ-খড় পুড়িয়েছেন, তেমনিভাবে আমাদেরকেও সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের অপরাধ নির্মূলে নিজেরা সৎ ও নির্ভিক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। না হয় ঘুনে ধরা এ সমাজে এক সময় আমাদের বসবাস করা কঠিন হয়ে পড়বে।

মোহাম্মদীয়া আমানিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক এবং এ এস এম জেদ্দা কমপ্লেক্স বাকলিয়ার চেয়ারম্যান আলহাজ হাফেজ মো.আমানত উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, সাউথ এশিয়ান ভয়েস ফর চিল্ড্রেন (স্যাভক) এর চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শাহজাহান ও আন-নূর হজ গ্রুপ এর চেয়ারম্যান আবু নোমান হাফিজ উল্লাহ।

প্রধান বক্তা ছিলেন, জনার কেঁওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আবু বকর।

সমাজসেবী মোহাম্মদ আবদুর রহমান এর  সঞ্চালনায় মাহফিলে মিলাদুন্নবীর নিয়ে বক্তব্য দেন, মোহাম্মদিয়া সোলতানিয়া আমানিয়া নূরানী ও মহিলা দাখিল মাদ্রাসার পরিচালক ওবাইদুল্লাহ চৌধুরী, অত্র মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান শিক্ষক মাওলানা দিদার হোসেন, জামায়াতে ইসলামী সোনাকানিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মো.বেলাল উদ্দিন ও মাস্টার জামাল উদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...