বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী অনুষ্ঠানে বক্তারা

‘দলের যে কোনো সংকটে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈনুদ্দীন মাহমুদ বলেছেন, দলের যে কোনো সংকটে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশে অতীতের মতো সকল সংকটে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামীতে মিরসরাই থেকে যাকে বিএনপির মনোনয়ন দেয়া হয় ঐক্যবদ্ধভাবে মিরসরাই আসন তারেক জিয়াকে উপহার দিতে হবে।

তিনি শুক্রবার ( ৫ সেপ্টেম্বর)বিকালে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

মাঈনুদ্দীন মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) মিরসরাই উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো. আলমগীর, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর মেম্বার, বিএনপি নেতা ওমর ফারুক, যুবদল নেতা মামুন প্রমুখ।

উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব লায়ন দেলোয়ার হোসেন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিয়াজি, মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম সালাহ উদ্দিন সেলিম, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি শাহীন ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মইনুল হোসেন বিপ্লব, সিনিয়র যুগ্ম আহবায়ক নুর উদ্দিন রাজু, খৈয়াছরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল আজম, নুর মোহাম্মদ রিংকু, হাইদকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ নাজিম, সাবেক ছাত্রনেতা ওমর ফারুক, হারুন অর রশিদ, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাফর আলম লিটন, উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট রাশেদুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূইয়া, মায়ানী ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল আজিম, উপজেলা যুবদলের সদস্য আজাদ হায়দার রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসারের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, যুবনেতা আলী আকবর ভূইয়া, মোহাম্মদ মিজান উদ্দিন, মঘাদিয়া ছাত্রদলের সভাপতি মো. আরিফ, খৈয়াছরা ছাত্রদলের সভাপতি মো. রফিক, সাবেক ছাত্রনেতা ওয়াহিদুর রহমান খোকা, মো. হানিফ প্রমুখ।

আলোচনা সভার পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি বর্ণ্যাঢ র‍্যালি বের করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...