রবিবার, ২ আগস্ট ২০২৬

বিএনপি ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়: সরওয়ার আলমগীর

মো. মামুন উদ্দিন. ফটিকছড়ি প্রতিনিধি

উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, আওয়ামী লীগ স্বপ্ন দেখছে, আপা সকালে টুপ করে চলে আসবে। কিন্ত আপা আসবে না। আপাকে ফিরিয়ে এনে বিচারের কাটগড়ায় দাঁড় করাতে হবে। যে আদালতে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে-সেই আদালতে বিচারের জন্যই আপাকে দিল্লী থেকে নিয়ে আসা হবে।

তিনি সোমবার ২ সেপ্টেম্বর বিকালে নানুপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও নবগঠিত ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী জীবিত অবস্থায় বলে গিয়েছিলেন, আমাদের যে আদালতের মাধ্যমে হত্যা করা হচ্ছে-সে আদালত যাতে বন্ধ না হয়; চলমান থাকে। এই আদালতেই একদিন হাসিনা ও তার দোসরদের বিচার হবে।
ঠিক এখন সে আদালতে হাসিনা ও তার দোসরদের বিচার হচ্ছে। এ বিচার দেশের ১৭ কোটি মানুষসহ সারা বিশ্ববাসি দেখছে। স্বচ্ছতার সাথেই বিচার হচ্ছে।

তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র কোকোকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অসংখ্য মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেয়া হয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং উন্নয়নের কাণ্ডারী। তিনি দেশকে শত বছর এগিয়ে নিয়েছিলেন কিন্তু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আরও শত বছর পিছিয়ে দিয়েছে।

ফটিকছড়ি কৃষকদলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুলের সভাপতিত্বে সোমবার ২ সেপ্টেম্বর বিকালে নানুপুর রয়েল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা, নানুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদ উদ্দিন মাষ্টার, নানুপুর ইউনিয়নে সাবেক সহ সভাপতি আবুল কালাম, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, চট্টগ্রাম উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক মনছুর চৌধুরী, ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তহিদুল আলম রফিক, ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক মইন উদ্দিন মেসি, বাবর আহমেদ, আইয়ুব আলী, মহসিন, আবুল হাসেম, ইউসুফ, জাহাঙ্গীর আলম, আজম খান, আহসানুল করিম রাজন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুহাম্মদ ওসমান গণি।
সরওয়ার আলমগীর বলেন,বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনই দেশের উন্নয়ন হয়েছে,দেশ এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, আগামি দিনের কাণ্ডারী তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী। তাঁর প্রতীক্ষায় রয়েছে সারাদেশ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...