সোমবার, ১১ মে ২০২৬

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলে এজিএস পদে লড়ছেন রাউজানের জাহেদ

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ছেন চট্টগ্রামের ছেলে জাহেদ আহমদ। তাঁর বাড়ি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে। তিনি স্থানীয় হাজী হাফেজ আহমদের ছোট ছেলে। জাহেদ সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী; সূর্য সেন হল। তাঁর ব্যালট নম্বর ৭।

ডাকসু নির্বাচনে একটি মহল ভোটারদের নীরোৎসাহিত করার প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহেদ আহমদ-এমন প্রচেষ্টা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। ডাকসু থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন বলে আমরা মনে করি। এছাড়া ভোটারদের নীরোৎসাহিত করার আরো যেসব প্রচেষ্টা চলছে তা আমরা রুখে দিব।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এজিএস প্রার্থী জাহেদ বলেন, ডাকসু, চাকসুসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতে যখনই নির্বাচনের আয়োজন শুরু হয় তখনই আমরা দেখি-ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বানচাল করার প্রচেষ্টা শুরু হয়।

আজ এবং গতকাল যেই ঘটনাগুলো ঘটে এসেছে তা নতুন কিছু নয়। এই ঘটনাগুলো আমাদের কাছে খুবই পরিচিত এবং আমরা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই ধরনের ঘটনার সাথে পরিচিত।

জাহেদ আহমদ বলেছেন, আমরা দেখতে পেয়েছি এই ধরনের ঘটনাগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীদের আতঙ্কিত করার একটা চেষ্টা করা হচ্ছে। ভোটারদের নিরোৎসাহিত করার একটা চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা তৈরি হয়েছে। রাজনৈতিক জনগোষ্ঠীতে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীরা এসব বিষয়ে সচেতন। শিক্ষার্থীরা এইসব ফাঁকিবাজি, এইসব রাজনীতি বানচাল করার যে পায়তারা- সে বিষয়ে তারা আগে থেকেই সচেতন এবং বুঝেন।

জাহেদ বলেন, আমরা মনে করি গতকাল থেকে যেসব ঘটনা ঘটেছে; সেগুলোর মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীবান্ধব যেই প্রশাসন তৈরি হয়েছে; ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেই সম্ভাবনাকে নস্যাৎ করার চেষ্টা চলছে। আমরা এই সম্ভাবনা নস্যাৎ করার চেষ্টা রুখে দিব। আমরা মনে করি সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে এবং আগামী ডাকসু নির্বাচন ৯ তারিখেই হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...