মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজের জাতীয় পর্ব

সালাউদ্দিন সাকিব, চবি

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘স্টুডেন্ট নোবেল প্রাইজ’ খ্যাত আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজের জাতীয় পর্ব। আগামী ১৭ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেবে দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী ৫০টি দল। যারা সামাজিক সমস্যা সমাধানে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করবে

সোমবার (১২ মে) বিকালে চট্টগ্রামের প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজকরা। তারা জানান, অনুষ্ঠানটি শুরু চলবে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শামীম উদ্দিন খান ও ড. কামাল উদ্দিন। সভাপতিত্ব করবেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ শাহাব উদ্দিন।

হাল্ট প্রাইজ হচ্ছে একটি আন্তর্জাতিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের সামাজিক সমস্যা সমাধানের জন্য স্টার্টআপ বা ব্যবসায়িক উদ্যোগ গঠনের সুযোগ করে দেয়। প্রতিবছর একটি নির্দিষ্ট থিমের অধীনে শিক্ষার্থীরা তাদের দল গঠন করে ব্যবসায়িক মডেল তৈরি করে, যা হতে পারে বিশ্বব্যাপী প্রভাববিস্তারকারী। এই প্রতিযোগিতা জাতিসংঘ এবং ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের সাথে যৌথভাবে পরিচালিত হয়, এবং বিজয়ী দল পায় এক মিলিয়ন মার্কিন ডলার সিড ক্যাপিটাল- যা কিনা তাদের উদ্যোগকে বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টায় কাজ করে। স্বল্প মূল্যে সকলের জন্যে ল্যাপটপ তৈরী থেকে শুরু করে বিশেষ প্রযুক্তি কাজে লাগিয়ে স্বাভাবিকের চাইতে কয়েকগুন বেশি খাদ্য-শষ্য উৎপাদন কিংবা মোবাইল এপ্লিকেশান ব্যবহার করে সহজ উপায়ে ক্যান্সারের মতো রোগ শনাক্ত করার উদ্ভাবনী নানা আইডিয়া নিয়ে কাজ করে যাচ্ছে এ যাবতকালের চ্যাম্পিয়ন টিম গুলো।

জাতীয় পর্ব হলো এই প্রতিযোগিতার এমন এক গুরুত্বপূর্ণ ধাপ যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অন-ক্যাম্পাস প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো অংশ নেয়। তাদের লক্ষ্য থাকে সামাজিক সমস্যার দীর্ঘস্থায়ী ও লাভজনক সমাধান দেওয়া, যা বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে। প্রতিটি দল তাদের প্রকল্প উপস্থাপন করে একটি বিচারিক প্যানেলের সামনে। এখানকার বিজয়ী দল আন্তর্জাতিক হাল্ট প্রাইজ অ্যাক্সিলারেটর প্রোগ্রামে অংশ নেওয়ার সরাসরি সুযোগ পাবে। যেখানে বিশ্বের আরো প্রায় ২১টি ন্যাশনাল কম্পিটিশন থেকে আসা টিম গুলোর সাথে তারা সামাজিক ব্যবসার প্রেক্ষাপট নিয়ে বিস্তর আলোচনা ও প্রশিক্ষনের মধ্য দিয়ে যাবে। আন্তর্জাতিক মান সম্পন্ন মেন্টরশিপ ও প্রকল্পভিত্তিক জ্ঞানের মাধ্যমে প্রতিটি দল যেমন বিশ্ব মাতাবে তেমনি নিজস্ব দেশের সমস্যা সমাধানেও অগ্রনী ভূমিকা পালন করতে সক্ষম হবে।

এই আয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যা বিশ্ববিদ্যালয়টিকে সামাজিক উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের পরিবেশ সৃষ্টি করবে। তরুণদের মাঝে উদ্ভাবনী ক্ষমতা, নেতৃত্বের দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা প্রকাশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন হতে যাচ্ছে নিঃসন্দেহে।

এই বৃহৎ আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান কেডিএস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, যারা তরুণদের উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নেওয়ার জন্য দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। এছাড়া এই আয়োজনে পাওয়ার্ড-বাই স্পনসর হিসেবে যুক্ত হয়েছে এডুকেশন হাব, কো-স্পনসর হিসেবে থাকছে এ.কে খান গ্ৰুপ এবং স্যাম বন্ড (সামুদা গ্ৰুপের একটি পণ্য)।

এই আয়োজনে টিভি মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল ২৪, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে Markedium, যারা আয়োজনটির তথ্য ও উদ্ভাবনের বার্তা সর্বস্তরে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

আনোয়ারায় পর্দা উঠল ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের 

চট্টগ্রামের আনোয়ারায় ৫দিন ব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বরুমচড়া শহিদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস আনোয়ারা...

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য স্বচ্ছতা নিশ্চিত করা: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ এবং...