শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, লাখো মুসল্লির অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায়। হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মসজিদের খতিব, সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।

নামাজ শুরুর আগেই মূল ফটকের সামনে মুসল্লিদের ঢল নামে। ফজরের নামাজের পর থেকেই দলে দলে মানুষ ঈদগাহমুখী হতে শুরু করে। নামাজ শেষে খুতবা প্রদান করেন খতিব সাহেব এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

একই স্থানে সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

প্রায় ৪০ হাজার মুসল্লির জন্য সুব্যবস্থা রাখা হয়েছিল জামাতস্থলে। ছিল ১৪২টি সিলিং ফ্যান, ৭০টি স্ট্যান্ড ফ্যান, পানি সরবরাহ ব্যবস্থা এবং পর্যাপ্ত নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরের বিভিন্ন এলাকাতেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য জামাতগুলো অনুষ্ঠিত হয়— লালদীঘির পাড় চসিক শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকার জামে মসজিদ, চকবাজার চসিক জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট মসজিদ, দক্ষিণ খুলশী আবাসিক এলাকার জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে।

এছাড়াও নগরের বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ৮টায় নগরের জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হয় ঈদের আরেকটি বৃহৎ জামাত। ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। কমিটির আওতাধীন নগরের আরও ৯৩টি আঞ্চলিক ঈদগাহতেও জামাত অনুষ্ঠিত হয়।

ইসলামি বিধান অনুযায়ী ঈদের নামাজ দুই রাকাত এবং ছয়টি অতিরিক্ত তাকবিরসহ আদায় করা হয়। নামাজ শেষে খুতবা প্রদান ও শোনা মুস্তাহাব। ঈদ আনন্দ উদযাপন, কুশল বিনিময়, এবং পশু কোরবানির মধ্য দিয়ে মুসলমানরা ইসলামের সৌন্দর্য ও সামাজিকতাকে তুলে ধরেন।

নামাজ শেষে নগরের বিভিন্ন স্থানে কোরবানির কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন ঘোষণা দিয়েছে, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করে বিকাল ৫টার মধ্যে নগরী পরিচ্ছন্ন রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...