সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ঈদে কোরবানির বর্জ্য অপসারণে চসিকের নিরলস প্রচেষ্টা, মাঠে ৪ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাইয়ের পর সৃষ্ট বর্জ্য দ্রুত ও সুষ্ঠুভাবে অপসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

শনিবার (৭ জুন) সকাল থেকেই নগরের ৪১টি ওয়ার্ডে কোরবানি শুরু হলে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় মাঠে নামে ৪ হাজারেরও বেশি পরিচ্ছন্নতাকর্মী।

নগরের বহদ্দারহাট, মুরাদপুর, কাজীর দেউড়ি, আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কোরবানির পরপরই নগরবাসী নিজ উদ্যোগে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে রাখছেন। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সেই বর্জ্য দ্রুত ট্রাকে তুলছেন এবং দুর্গন্ধ ও জীবাণুর বিস্তার রোধে ব্লিচিং পাউডার ছিটাচ্ছেন।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, “কোরবানির দিন বিকেল ৫টার মধ্যেই নগরের বর্জ্য অপসারণের মূল কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছি। নগরের ৪১টি ওয়ার্ডে ৪ হাজারেরও বেশি পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। বর্জ্য পরিবহনে ব্যবহার হচ্ছে ১৮০টিরও বেশি ট্রলি, ড্রাম ট্রাক, ডাম্পার ও পে-লোডার।”

মেয়র আরও বলেন, “পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে কাজের অগ্রগতি তদারকি করছেন। আমিও নিজে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা যায়।”

চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার আই ইউ এ চৌধুরী বলেন, “সকাল থেকেই আমাদের সব জনবল ও যানবাহন প্রস্তুত ছিল। নগরবাসীর সক্রিয় সহযোগিতায় দ্রুততম সময়ে নগরী পরিষ্কার করতে পারছি। আশা করছি, সন্ধ্যার মধ্যেই অধিকাংশ এলাকায় বর্জ্য অপসারণ সম্পন্ন হবে এবং রাতের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “কিছু এলাকায় যত্রতত্র কোরবানি দেওয়ার কারণে পরিচ্ছন্নতাকর্মীরা চ্যালেঞ্জের মুখে পড়ছেন। তাই নাগরিকদের প্রতি অনুরোধ, নির্ধারিত স্থানে কোরবানি দিয়ে পরিচ্ছন্নতা রক্ষায় সহায়তা করুন।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...