শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কোরবানির আত্মত্যাগের মহিমায় সাধারন মানুষের মাঝে বিলীন হওয়া : সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আত্মত্যাগের মাধ্যমে পশু কোরবানি দিয়ে সাধারন মানুষের মাঝে বিলীন হয়ে যেতে পারি এবং ত্যাগের কিছু মহিমা আমরা যেন তাদের জন্য রাখতে পারি এটাই হোক আজকের দিনের আমাদের প্রত্যাশা।

আজ শনিবার জামিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত নগরীর প্রধান ঈদ জামাত শেষে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সিটি মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, কোরবানির ত্যাগের মহিমায় আমরা দুস্থ অসহায় গরীর মানুষের পাশে দাঁড়াতে পারি। কোরবানি পশু জবাইয়ের যে তিনভাগ, তার একভাগ নিজের জন্য, একভাগ গরিব,দুস্থ,অসহায়ের জন্য এবং আরেকভাগ আত্মীয়-স্বজনের জন্য এই চিন্তা ভাবনাটা যেন আমাদের সবার মাঝে থাকে।

মেয়র আরো বলেন, নগরীতে পশু কোরবানির পর দ্রুততম সময়ে কোরবানি পশুর বর্জ্য যাতে আমরা অপসারণ করতে পারি, বর্জ্য অপসারণের আমরা ৪২০০ জন কর্মচারি ও ১৬০ টি বর্জ্য অপসারণ ট্রাক প্রস্তুত রেখেছি। আমি নগরবাসিকে অনুরোধ করবো, কোরবানি পশু জবাই দেয়ার সাথে সাথে বেশিকরে পানি দিয়ে সেগুলো পরিষ্কার রাখে এবং কোরবানি পশুর বর্জ্য যেখানে সেখানে না ফেলে কর্পোরেশন নির্ধারিত ডাস্টবিনে রাখে। আমি বিশ্বাস করি সবাই মিলেমিশে একসাথে কাজ করলে এই শহরকে আমরা সুন্দর রাখতে পারব। বর্ষা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে, আমাদের মূল চ্যালেঞ্জ জলাবদ্ধতা। তাই ময়লা আর্বজনা ড্রেনে ও যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলে নগরকে আমরা সুন্দর রাখতে পারি।

পবিত্র ঈদুল আজহার জামাতে ইমামতি করেন খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। জামাত শেষে দেশ ও জাতির এবং মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...