বুধবার, ২৯ জুলাই ২০২৬

কর্ণফুলীতে পশুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে বসা পশুর হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ১৫ বছরের কিশোর মো. রিয়াদ হোসেনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ জুন) রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত কিশোর মো রিয়াদ বড়উঠান ১ নম্বর ওয়ার্ড দৌলতপুর ফাজিলখাঁর হাট এলাকার লালুর বাড়ির মো. ইব্রাহীমের ছোট ছেলে।

এর আগে বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে
ফকিরনীর হাট’ নামে অস্থায়ী পশুর বাজার দেখতে গিয়ে হাসপাতালের দেয়ালে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারে শরীর স্পর্শ করলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে বাজার বসানো হলেও সেখানে কোনো ধরনের নিরাপত্তা বা বিদ্যুৎ ঝুঁকি নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না।

তদারকির দায়িত্বে থাকা বড়উঠান ভূমি অফিসের তহসিলদার সাজ্জাদ হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কথা শুনেছিলাম, তবে আর কিছু জানি না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, সড়কে যানজট এড়াতে স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে বাজার বসানোর অনুমতি দেওয়া হয়েছিল। তবে দুর্ঘটনার বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...