শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল পরিবার,দগ্ধ বাবা-মেয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক পরিবারের জন্য। শনিবার (৭ জুন) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়ার শলারো বাড়িতে ভয়াবহ আগুনে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে দগ্ধ হয়েছেন ঘরের মালিক জানে আলম (৫০) ও তার মেয়ে (১৪)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঈদের সকালে হঠাৎ বসতঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান আশপাশের লোকজন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আনোয়ারা ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই  ততক্ষণে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ ইউসুফ জানান, “আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। হাসপাতালে দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...