সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড় উপজেলা প্রশাসন ও শ্রমিকদলের উদ্যোগে মে দিবস পালিত 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড়ে মহান মে দিবস ২০২৫ পালিত হয়েছে। 

রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা এবং পৌর শ্রমিকদল পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করে। উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে দলীয় অফিসের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় পর্যটন পার্কে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা শ্রমিকদলের সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া।

উপজেলা শ্রমিকদলের সহ সভাপতি এনামুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্ল্যাহ ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ -সহ উপজেলা বিএনপি,পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্যে রাখেন পৌর শ্রমিকদলের সভাপতি সাহাব উদ্দিন শাহীন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা স্বস্ব ব্যানারে দিবসটি উদযাপন করে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...