বুধবার, ৬ মে ২০২৬

লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় গামছা পেঁছিয়ে জয়নব বেগম (৬০) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। পুলিশ বাড়ি থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (পহেলা মে) সন্ধ্যা আনুমানিক ৫টার সময় এই ঘটনাটি ঘটে। মৃত জয়নব বেগম উপজেলার কলাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কলাউজান মিয়াজী পাড়ার গোলার বর বাড়ীর আব্দুল আলমের স্ত্রী এবং শাহ আলমের মা।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের প্রথম ঘরের পুত্র শাহ আলম। তিনি জানান, বিগত ১৮ বছর আগে আমার মায়ের অন্যত্র বিয়ে হয় এবং সেখানেই তিনি থাকছিলেন এবং দীর্ঘদিন যাবৎ আমার মা মানুষিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন।

আমি শহরে থাকাবস্থায় আজ সন্ধ্যা ৫ টার সময় আমার মামীর মাধ্যমে প্রথম খবরটি পেয়ে সাথে সাথে লোহাগাড়া থানাকে বিষয়টি অবগত করি।

লোহাগাড়া থানার সেকেন্ড ইন অফিসার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ হোসেন বলেন, এক বৃদ্ধার আত্মহত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি গাছের বীমের সাথে ঝুলানো অবস্থায় নিথর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

আরও পড়ুন

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ সকল রোহিঙ্গা নাগরিক জেলার বিভিন্ন চলমান সরকারি কাজে দিনমজুরের কাজ, গাছ পরিবহনের কাজ, ইটভাটার কাজ...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...