বুধবার, ২৭ মে ২০২৬

পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত আধুনিক চট্টগ্রাম গড়তে ‘ক্লিন বাংলাদেশ’র কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত আধুনিক চট্টগ্রাম গড়তে ‘ক্লিন বাংলাদেশ’ এর উদ্যোগে শুরু হলো ওয়ার্ডভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম। নগরবাসীর অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলাবদ্ধতা রোধ ও পরিবেশ রক্ষাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

শুক্রবার সকালে নগরীর ৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব মারুফুল হক চৌধুরী ও জিয়া। এ সময় সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, “শহরকে পরিষ্কার রাখা শুধু সিটি কর্পোরেশনের কাজ নয়—এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। ‘ক্লিন বাংলাদেশ’ যেভাবে উৎসাহ ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”

‘ক্লিন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি বলেন, নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি পরিচ্ছন্ন নগরী কল্পনা করা যায় না। আমরা ওয়ার্ডভিত্তিকভাবে মাইকিং, লিফলেট বিতরণ, ব্যানার স্থাপন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বার্তা প্রচার, নির্দিষ্ট এলাকায় ময়লা অপসারণ এবং ডাস্টবিন স্থাপনের মতো কার্যক্রম বাস্তবায়ন করবো।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ক্লিন বাংলাদেশের টিম লিডার ইমন, প্রমি, তানজিফা, জাহিদ, লাইলা এবং কো-টিম লিডার জুয়েল, ইয়াজ, রনি ও পায়েল। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন সারু, মুনতাসীর, নাজিফা, ইসরাত, দ্রুব, রাফি, সায়দ, মাইমুনা, সাইমন, আয়মনসহ শতাধিক তরুণ-তরুণী।

ক্লিন বাংলাদেশের সাধারণ সম্পাদক ইমন বলেন, পরিচ্ছন্ন শহর শুধু আমাদের চাওয়া নয়—এটা আমাদের দায়িত্ব। নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমরা চাই, নগরবাসী আমাদের এই উদ্যোগে সম্পৃক্ত হয়ে একসঙ্গে এগিয়ে আসুক।

উল্লেখ্য, ‘ক্লিন বাংলাদেশ’ চট্টগ্রাম নগরীতে পরিবেশ, ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরিতে ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। নগর কর্তৃপক্ষের সঙ্গে এই যৌথ পদক্ষেপকে সংগঠনটি তাদের চলমান কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে...

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

আরও পড়ুন

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা অসাবধানতা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতা ছিল বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ও...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একটি টিম।সোমবার (২৫ মে)...