বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিইসি এএমএম নাসির উদ্দিন

আ.লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ইসি কোনো সিদ্ধান্ত নেবে না

চট্টগ্রাম নিউজ ডেক্স:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো সিদ্ধান্ত নেবে না। এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত হবে বলে গণমাধ্যমে শুনেছি।

রোববার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

একজন উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, যদি আওয়ামী লীগ না আসে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এ বিষয়ে সাংবাদিকরা জানাতে চাইলে সিইসি বলেন, তফসিল ঘোষণা হলে সে সময় যতগুলো দল নিবন্ধিত থাকে আমরা তাদের নিয়ে নির্বাচন করি। এখন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নিবন্ধনের ধরন পাল্টে যাবে। যেটা বলতে চাই, শুধু আওয়ামী লীগ নয়, তফসিল পর্যন্ত যারা নিবন্ধিত থাকবে, অপেক্ষা করছি ওই পর্যন্ত। তফসিল ঘোষণার আগ পর্যন্ত, কতটা পার্টি নিবন্ধিত থাকে আমরা দেখতে চাই। অপেক্ষা না করে তো বোঝা যাচ্ছে না।

আরো পড়ুন: রাজনীতিতে ঢুকতে চাই না নির্বাচন কমিশনার ,বললেন সিইসি

তিনি বলেন, রাজনৈতিক বিতর্ক চলছে আওয়ামী লীগ নিয়ে। আমরা দেখতে চাই কীভাবে সমাধান হয়। আমরা প্রধান উপদেষ্টার অফিস থেকে শুনেছি যে, আওয়ামী লীগ নির্বাচন করবে, কি করবে না এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। আমরা তা মিডিয়াতে দেখেছি। আপনারাও দেখেছেন হয়তো। তবে এ সিদ্ধান্ত ইসি নেবে না।

নিবন্ধনের এখতিয়ার তো ইসির এমন বিষয় উত্থাপন করা হলে সিইসি আরও বলেন, এ জন্যই তো বললাম আইন তো ফিক্স হয়নি। সুপারিশ কতগুলো গ্রহণযোগ্য হবে আমি জানি না। ইসির জন্য দিক নির্দেশনা কি হবে সেটা তো আমি এখনো জানি না। এটা এখনো চূড়ান্ত হয়নি।

নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠনের (আরএফইডি) সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস বয়সী একটি হরিণের বাচ্চা।আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে লাশটি ভেসে এলে উদ্ধার...

বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার দায়ে একজনকে ৭ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার অপরাধে মো. বাচা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ...

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের...