চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে লাশটি ভেসে এলে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ।
তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
