বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রাজনীতিতে ঢুকতে চাই না নির্বাচন কমিশনার ,বললেন সিইসি

চট্টগ্রাম নিউজ :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন , রাজনীতিতে না ঢুকে প্রধান উপদেষ্টার দেওয়া টাইমফ্রেম মাথায় রেখে কাজ চলছে বলে ।

আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ মন্তব্য করেন তিনি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহযোগিতার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কাছ থেকে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় নির্বাচন ভবনে।

বিএনপি বলছে এই বছরের মাঝামাঝি নির্বাচন, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্তব্য জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চাই না। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন-কানুন, বিধিবিধানের মধ্যে থাকব। আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’

সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একদম মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে টাইমফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।’

সিইসি আরও বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৬৫ হাজার লোক কাজ করবে। ইউএনডিপি আমাদের এই লজেস্টিক সাপোর্টটা দিচ্ছে। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় আমরা ইউএনডিপির সাহায্য চাইব এবং আমরা আশা করব তারা আমাদের সাপোর্ট দিয়ে যাবেন’।

ভবিষ্যতে সহযোগিতা নেবেন বলছেন, সেটা কি ধরনের হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন করতে গেলে কত রকমের জিনিস লাগে, নিড অ্যাসেসমেন্ট করে তারপর বলা যাবে।’

সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে, ভোটার তালিকা নিয়ে যে সন্দেহ আছে সেটি দূর হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা সন্দেহ দূর করার জন্যই তো এই কাজ করতেছি। লোকজনকে মাঠে নামাচ্ছি। আমরা আশাবাদী সব ধরনের সন্দেহ দূর হবে।’

সময়সীমার মধ্যে সব ভোটারের বাড়ি বাড়ি গিয়ে পুরো তথ্য সংগ্রহ করা কি সম্ভব হবে, এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আমরা ছয় মাসের জন্য পরিকল্পনা করেছি। এই ছয় মাসের মধ্যে আমাদের টার্গেট পূরণের সম্মিলিত প্রচেষ্টা থাকবে।’ মানুষ যাতে এই কাজে সহযোগিতা করে সে জন্য সিইসি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

ভোটার প্রবৃদ্ধির হারটা কত, জানতে চাইলে তিনি বলেন, ‘১ দশমিক ৫ শতাংশ।’ তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করব। এটি কেন্দ্রীয়ভাবে, তারপর সারা দেশে শুরু হবে।’

এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসির অতিরিক্ত সচিব, ডিজি এনআইডিসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫ মামলায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (১৫...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায়...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...