শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস বয়সী একটি হরিণের বাচ্চা।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকার পরিত্যক্ত পাইপ থেকে হরিণের বাচ্চাটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।

জানা গেছে, দুপুরের দিকে বাচ্চা হরিণটি দৌড়াতে দৌড়াতে একটি পরিত্যক্ত পাইপের ভেতরে ঢুকে পড়ে। এ সময় কয়েকটি কুকুর সেটিকে ধাওয়া করে। পরে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে বন বিভাগের কর্মীদের খবর দেন। খবর পেয়ে বন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হরিণের বাচ্চাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে মায়ের ডাকাডাকির শব্দ শোনার পর হরিণের বাচ্চাটিকে বনে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, হরিণ জবাইয়ের ঘটনার তদন্ত চলাকালে কয়েক কিলোমিটার দূরে আরেকটি বাচ্চা হরিণ উদ্ধারের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে শারীরিক পরীক্ষা করে সেটিকে সুস্থ অবস্থায় বনে ছেড়ে দেওয়া হয়। হরিণটির বয়স আনুমানিক এক মাস এবং এটি সম্পূর্ণ সুস্থ ছিল।

জানা গেছে মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলের বনাঞ্চল উজাড় করে অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন শিল্প-কারখানা গড়ে ওঠায় হরিণের অভয়ারণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে হরিণের আবাসস্থল সংকুচিত হয়ে পড়ছে। আগেও কয়েকটি হরিণ লোকালয়ে চলে আসার খবর পাওয়া গেছে। সর্বশেষ গত শনিবার একটি হরিণ জবাইয়ের ঘটনা ঘটেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...