বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার দায়ে একজনকে ৭ দিনের কারাদণ্ড

দেবাশীষ বড়ুয়া রাজু , বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার অপরাধে মো. বাচা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  দণ্ডপ্রাপ্ত বাচা মিয়া একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

বুধবার (১৫ এপ্রিল ) বিকেলে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্টের বাজার এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।

মেহেদী হাসান ফারুক বলেন, ঈশ্বর ভট্টের বাজার এলাকায় একটি তালগাছে বাবুই পাখির ছিল। ক্ষেতের ফসল নস্ট করার অজুহাতে তালগাছ থেকে ২৭ টি বাসা ভেঙে অন্তত ৩০ টির মতো পাখির বাচ্চা মেরে ফেলে এবং বেশ কিছু ডিম নস্ট করে ফেলে।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে নস্টকৃত পাখির বাসা, মৃত বাচ্চা ও ডিম সহ বাচা মিয়াকে আটক করে। পরে পাখি শিকারের দায়ে মো. বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৮ ধারা লঙ্ঘন করায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে সহযোগিতা করেন বন্য প্রাণী সংরক্ষণ কর্মী ছিদ্দিকুর রহমান রাব্বি, ওয়াইল্ড স্নেকস রেসকিউটিম বাংলাদেশের প্রতিনিধি আমীর হোসেন শাওন ও সদস্য অয়ন মল্লিক ।

এসময় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে অভিযুক্তকে শাস্তি দেওয়া হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ফারুক।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে...

আরও পড়ুন

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায়...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস বয়সী একটি হরিণের বাচ্চা।আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের...