শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সাবেক সেনা সদস্য মুরগি ব্যবসায়ী মোঃ নাহিদ হোসেন বাবু (২৯) ও সাহেদ আহমেদ রিয়াজ (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে সাবেক সেনা সদস্য মুরগি ব্যবসায়ী মোঃ নাহিদ হোসেনের খামার থেকে মুরগি ক্রয় করতে মিঠাছরা বাজারে আসেন চট্টগ্রামের জালালিয়া চিকেন সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানের ৬ জন কর্মকর্তা।

এসময় তাদেরকে সুকৌশলে সদর ইউনিয়নের কামার গ্রামের শ্মশান এলাকায় নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ ৩ লক্ষ ৩ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন নিয়ে যায়।

ঘটনা জানাজানি হওয়ার পর মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে অভিযানে নামে মিরসরাই থানা পুলিশ। এসময় মুরগী ব্যবসায়ী সাবেক সেনা সদস্য নাহিদ হোসেন বাবুকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে নাহিদ হোসেন বাবু পুলিশকে জানায়, ডাকাতি শেষে লুট করা টাকা ও অস্ত্র তার সহযোগী রিয়াজের কাছে রয়েছে। পরে মিঠাছরা এলাকায় রিয়াজের বাড়ীতে অভিযান চালিয়ে ০৩টি রামদা, নগদ ১ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা, ০২টি কালো রংয়ের মুখোশ, ০২টি কালো রংয়ের ক্যাপ এবং ০১টি মোবাইল ফোন সহ সাহেদ আহমেদ রিয়াজকে গ্রেফতার করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান, ঘটনার সাথে সাথে পুলিশের দ্রুত পদক্ষেপে রাতের মধ্যেই আসামীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...