সোমবার, ২৫ মে ২০২৬

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে প্রায় তিন বছরের মত বন্ধ ছিল এই জিমনেসিয়াম। ২০২৪ সালে যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তুঙ্গে তখন বাংলাদেশ সেনাবাহিনী তাদের ক্যাম্প করে এই জিমনেসিয়ামে। ২৪ এর অভ্যুত্থানের পর ২০২৫ গেল। এরপর ২০২৬ এর নির্বাচন গেল। সংসদ বসল। অবশেষে উম্মোক্ত হলো জিমনেসিয়াম।

এক সপ্তাহ আগে বাংলাদেশ সেনোবাহিনী তাদের ক্যাম্প সরিয়ে নিয়েছে এই জিমনেসিয়াম থেকে। অবশ্য ২০২৪ এর আন্দোলন পরবর্তীতে নির্বাচন ছাড়াও নানা কারণে বছরেরও বেশি সময় বন্ধ ছিল এই জিমনেসিয়াম। ফলে বলতে গেলে গত তিন চার বছরে কোন খেলাধুলাই হতে পারেনি এই জিমনেসিয়ামে।

অবশেষে সেনাবাহিনীর ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে। ফলে স্বস্তি ফিরেছে ক্রীড়াবিদদের মাঝে। যদিও এখনো খেলাধুলা শুরু হবে কিনা তা অনিশ্চিত। কারন জেলা ক্রীড়া সংস্থা সমুহে কোন কমিটি নেই। তাই খেলাধুলা আয়োজনেরও কেউই নেই। তবে অন্ত এতটুকু স্বস্তি ক্রীড়াবিদদের মাঝে যে, অন্তত অনুশীলনটাতো করা যাবে। তাইতো গতকাল দেখা গেল জিমনেসিয়ামের ভেতর মনের আনন্দে অনুশীলন করছে কিছু সংখ্যক কারাতেকার। তাদের চোখে মুখে যেন খুশির ঝিলিক।

আজ বুধবার বিকেলে দেখা গেছে কয়েকজন কারাতেকার কারাতে অনুশীলন করছে। তাদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ দিন তারা অনুশীলন থেকে বঞ্চিত হয়েছে। নানা জায়গায় গিয়ে অনুশীলন করেছে। ঠিকমত অনুশীলন করতে পারেনি। একেতো খেলাধুযলা নাই তার উপর অনুশীলনটাও যদি ঠিকমত করা না যায় তাহলে নিজেদের ফিট রাখা সম্ভব নয়। তাই এখন অনুশীলনটা অন্তত ঠিকভাবে চালিয়ে যেতে চান ক্রীড়াবিদরা।

আজ বিকেলে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলমও ঘুরে দেখেন জিমনেসিয়ামের অবস্থা। অবশেষে জিমনেসিয়াম উম্মোক্ত হওয়ায় তিনিও দারুন খুশি। তিনি বলেন এখন অন্তত অনুশীলনটা চালিয়ে যেতে পারবেন খেলোয়াড়রা। জেলা ক্রীড়া সংস্থায় খেলাধুলা বন্ধ থাকলেও অনেক কারাতেকার জাতীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন। তারা নিজেদের এসব ইভেন্টের জন্য প্রস্তুত করার সুযোগ পাবে এই জিমনেসিয়াম উম্মোক্ত হওয়ায়।

জিমনেসিয়ামের সমানে চলছে স্বাধীনতার বই মেলা। ফলে সেখানেও অনুশীলন করতে পারছেনা খেলোয়াড়রা। বই মেলা শেষ হওয়ার কথা ১৮ এপ্রিল। এরপর মেলার সেই স্থাপনা সরাতে সময় লাগবে আরো অন্তত ১৫ দিনের মত। ফলে এই মাসের পুরোটাই জিমনেসিয়ামের সামনের মাঠে খেলা বা অনুশীলন করা সম্ভব হবেনা। তাই অনেক ক্ষুদে ক্রিকেটার কিংবা ফুটবলার এখন জিমনেসিয়ামে অন্তত নিজেদের ফিটনেস ট্রেনিংংটা করতে পারবে বলে মনে করছেন ক্রীড়াবিদরা।

২০২৪ এর আন্দোলনের আগেও সবশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বচনের পর নির্বাচনী সরঞ্জাম থাকায় দীর্ঘ দিন বন্ধ ছিল জিমনেসিয়াম। তবে অবশেষে উম্মোক্ত হলো জিমনেসিয়াম। আর তাতেই যেন খুশি ক্রীড়াবিদরা। হয়তো আর কয়েকদিনের মধ্যেই ক্রীড়াবিদদের পদচারনায় মুখর হয়ে উঠবে সবার প্রিয় অঙ্গন এই জিমনেসিয়াম।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে নাইনটিজ উইলো এবং চিটাগাং রয়েলসের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

গভীর রাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের একযোগে ভয়াবহ সশস্ত্র হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নবগঠিত র‍্যাব ও পুলিশ ক্যাম্প...

দেশের ভেতরে দেশ, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেব না: এসপি মাসুদ আলম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে...

আরও পড়ুন

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে নাইনটিজ উইলো এবং চিটাগাং রয়েলসের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় জয় পেয়েছে নাইনটিজ উইলো এবং চিটাগাং রয়্যালস।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে...

গভীর রাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের একযোগে ভয়াবহ সশস্ত্র হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নবগঠিত র‍্যাব ও পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গভীর রাতে একযোগে ভয়াবহ সশস্ত্র হামলা চালিয়েছে কুখ্যাত ‘ইয়াসিন বাহিনী’র সন্ত্রাসীরা। পুরো এলাকা...