বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বিপিএল এর টিকেট নিয়ে উত্তেজনা;কাউন্টারে আগুন-ভাংগচুর

স্পোর্টস ডেস্ক

বিপিএলের টিকিট নিয়ে অসন্তোষ যেন কাটছেই না । টুর্নামেন্টের তৃতীয় দিনে এসেও টিকিট নিয়ে ক্ষোভ দেখা গেছে দর্শকদের মধ্যে।

মিরপুর-১০ নম্বর সংশ্লিষ্ট একটি কাউন্টারে তারা আগুনও দিয়েছেন। ভাঙচুর চালানো হয়েছে সুইমিং ফেডারেশনের স্থাপনায়ও। অথচ বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালস-দুর্বার রাজশাহী ম্যাচে স্টেডিয়ামের ভেতরের অর্ধেক আসনই ছিল খালি।

এবার বিপিএলের বেশির ভাগ টিকিটই অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। কিন্তু এ নিয়ে পর্যাপ্ত প্রচারণা হয়নি টুর্নামেন্ট শুরুর আগে। দর্শকদের ক্ষোভের মুখে সম্প্রতি অনলাইনে এ নিয়ে প্রচার শুরু করেছে বিসিবি। কিন্তু তাতেও অসন্তোষ কাটেনি।

বিপিএল টিকিট কোথায় পাওয়া যাবে তা টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগে জানানো হয়। সেদিন দর্শকদের বিক্ষোভের পর এই ঘোষণা দেয় বিসিবি। এরপর বিপিএলের আগের দুটি ম্যাচের দিনও দর্শকদের অসন্তোষ ছিল টিকিট নিয়ে।

বৃহস্পতিবার সকাল থেকে মিরপুর-১০ নম্বর বুথের সামনে জড়ো হতে থাকেন দর্শকরা। এক পর্যায়ে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হন তারা। অনেকেই কাউন্টারের বাঁশ খুলে নিয়ে সুইমিং ফেডারেশনের সামনের গেটে ভাঙচুরের চেষ্টা করেন।

এক পর্যায়ে কয়েকজন দর্শক কাউন্টারে আগুন দিয়ে দেন। পুড়ে যায় কাউন্টারটি। সুইমিং কমপ্লেক্সের গ্লাসও ভাঙচুর করেন দর্শকরা। এর কিছুক্ষণ পর পুলিশ এসে দর্শকদের সরিয়ে দেন। পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করে পুলিশ ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে অর্থদণ্ড, জব্দ বালু নিলামে বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর ৩টি পদক জয়

গত ১৬-১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার মধ্যে চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর সর্বোচ্চ ৩টি পদক (ব্রোঞ্জ)...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...