মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা চলমান কার্যক্রম পরিদর্শনে শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জলাবদ্ধতা চট্টগ্রাম মহানগরীর একটি দুঃখ। দীর্ঘদিন ধরে নগরবাসীর জন্য এটা একটি জটিল সমস্যা। বিশেষ করে বর্ষাকাল আসলে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে নগরী। সরকারের একার পক্ষে এই কঠিন সমস্যা সমাধান করা কষ্টকর।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসেবে এলাকাবাসীকে সাথে নিয়ে নগরীর বাকলিয়া বির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে আসছে। নগরবাসীকে জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে আজ সোমবার (২ জুন) বিকাল সাড়ে ৫টায় উক্ত খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, বাকলিয়া থানা জামায়াতের আমির সুলতান আহমদ, জামায়াত নেতা আ ন ম জোবায়ের, ডা. মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ ইয়াছিন, মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র প্রদর্শনে ৩ জন গ্রেফতার

সীতাকুণ্ডে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় ৩...

জাতীয় ক্রিকেট লীগে অংশ নিতে চট্টগ্রাম বিভাগীয় দলের অনুশীলন শুরু

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ২৮ তম জাতীয় ক্রিকেট লীগে...

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...

নিজে দেখতে পান না, তবুও শিশুদের হৃদয়ে জ্বালাচ্ছেন কোরআনের আলো

চোখে আলো নেই, পৃথিবীর সৌন্দর্যও দেখা হয় না তাঁর।...

৫৪ হাজার হেক্টর বন, জনবল মাত্র ১৪ আলীকদমে ১৫ মাসে ৬৫ মামলা

একদিকে ৫১ হাজার ৮১৭ হেক্টর সংরক্ষিত বনাঞ্চল। অন্যদিকে সীমান্তঘেঁষা...

আরও পড়ুন

নিজে দেখতে পান না, তবুও শিশুদের হৃদয়ে জ্বালাচ্ছেন কোরআনের আলো

চোখে আলো নেই, পৃথিবীর সৌন্দর্যও দেখা হয় না তাঁর। তবুও কণ্ঠের আজান আর কোরআনের শিক্ষায় মানুষের হৃদয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন হাফেজ আব্দুর রহিম। দৃষ্টিশক্তি...

কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা, ৯ দিন পর লাশ হয়ে ফিরলেন ইমতিয়াজ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইমতিয়াজ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম...

সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি চালানের কনটেইনার ‘পণ্যশূন্য’

কনটেইনারে কোনো পণ্য নেই, অথচ কাগজপত্র ও কাস্টমসের অনলাইন ব্যবস্থায় দেখানো হয়েছে ৫ কোটি ৪৩ লাখ টাকার রপ্তানি। এমন অভিযোগে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান...

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...