সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারার সরকার হাট এলাকায় ৫ কিলোমিটারের যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকার হাট এলাকায় কোরবানির গরুর বাজার ঘিরে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের তৈলারদ্বীপ সেতুর দুই পাশে প্রায় ৫ কিলোমিটারজুড়ে এ যানজটে আটকা পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ।

স্থানীয়রা জানান, বাজারসংলগ্ন সড়কে গরু ওঠানামা ও যাত্রী পরিবহনের বিশৃঙ্খলার কারণে দিনভর এ অবস্থার সৃষ্টি হয়। এছাড়া সোমবার (২ জুন ) বৃষ্টি না থাকায় দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় কোরবানির পশুর হাটে ভিড় ছিল উপচে পড়া।

বিক্রির জন্য দেশের বিভিন্ন উপজেলা থেকে গরু নিয়ে আসা পাইকারদের পাশাপাশি শহর ও গ্রামাঞ্চল থেকে আগত ক্রেতাদের ঢল নামে সরকার হাটে। ফলে বারখাইন ঝিওরী মাজার গেট, তৈলারদ্বীপ, সরকার হাট ও বরুমচড়া রাস্তা মাথা হয়ে চানপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারে যানজট দীর্ঘস্থায়ী হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যান চলাচল প্রায় সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহন এই যানজটে আটকে পড়ে। যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও যানজট নিরসনে পুলিশের তেমন তৎপরতা দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইজারাদার জানান, বাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে ভলান্টিয়ার নিয়োগ থাকলেও যানজট এড়ানো সম্ভব হয়নি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “আজ হাটে ক্রেতা ও বিক্রেতার চাপ বেশি ছিল। আমাদের থানার ৭ জন পুলিশ সদস্য ও ট্রাফিক বিভাগ যৌথভাবে যানজট নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে যানবাহনের চাপ বেশি হওয়ায় যানজট দীর্ঘ হয়েছে।”

এছাড়া আনোয়ারা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আজাদ বলেন, “সরকার হাটের পশুর হাট ঘিরে আমরা যানজট নিরসনে কাজ করছি। প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...