বুধবার, ৮ জুলাই ২০২৬

করোনায় আক্রান্ত লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদক :

আবারো করোনার হানায় বিপর্যস্ত ক্রীড়া বিশ্ব। কোভিড পজিটিভ লিওনেল মেসি। এ আর্জেন্টাইন গ্রেট ছাড়াও বৈশ্বিক মহামারির কবলে পিএসজির তিন ফুটবলার। এর আগে করোনায় আক্রান্ত হন ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ক্রিস সিলভারউডও।

করোনার তৃতীয় ঢেউয়ের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফ্রান্স। প্রতিদিন দু’লাখের বেশি বৈশ্বিক মহামারিতে আক্রান্ত হচ্ছে ইউরোপের দেশটিতে। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দুঃসংবাদ এলো সেখান থেকেই। বড়দিনের ছুটি কাটিয়ে ফিরে কোভিড পজিটিভ লিওনেল মেসি। ক্ষুদে জাদুকর ছাড়াও ভাইরাসের কবলে পিএসজির হুয়ান বেরনাত, সার্জিও রিকো এবং নাথান বিতুমাজালা। আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে পারি সাঁ জার্মেই।

ভেনতোর বিপক্ষে ফ্রেঞ্চ কাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ খেলতে যাওয়া হচ্ছে না আর্জেন্টাইন সুপারস্টারের। এমনকি নয় জানুয়ারি লিঁওর বিপক্ষে ফ্রেঞ্চ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছেন এল এম থর্টি।

পুরোপুরি সুস্থ থাকলেও আইসোলেশনে মেসি। ফ্রান্স সরকারের নতুন নিয়ম অনুযায়ী টিকা দেয়া ব্যক্তি করোনা আক্রান্ত হলে সাতদিন আইসোলেশনে থাকতে হবে। তবে পাঁচদিন পর কোভিড নেগেটিভ হলে বের হতে পারবেন। লিটল ম্যাজিশিয়ানের করোনা আর নেইমারের ইনজুরিতে বিপাকে পিএসজি বস মাওরিসিও পচেত্তিনো।

পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো বলেন, আমরা স্বাস্থ্যকে সবার আগে গুরুত্ব দেই। তাই এ বিষয়ে ছাড় দেয়ার সুযোগ নেই।

ফ্রেঞ্চ লিগ ইতোমধ্যেই স্থগিত হয়েছে অঁজে আর সাঁ এতিয়ের ম্যাচ। পিএসজির চেয়েও করুন হাল মোনাকোর। সাতজন পজিটিভ তাদের।

করোনায় টালমাটাল ইউরোপের অন্য লিগগুলোও। ২০ থেকে ২৬ ডিসেম্বর ৭ দিনে ১০৩ ইংলিশ লিগ ফুটবলার ও স্টাফ কোভিড পজিটিভ। গেল মাসে স্থগিত হয়েছে ১৬ ইপিএল ম্যাচ। বার্সেলোনা, অ্যাতলেটিকো, রিয়ালের মত ক্লাবগুলোতে করোনার হানা থাকলেও ম্যাচ চালিয়ে যাচ্ছে লা লিগা। কোভিডের কারণে মায়োর্কার বিপক্ষে লিগ ম্যাচে ১১ ফুটবলারকে পায়নি ব্লুগরানাররা।

ক্রিকেট বিশ্বেও করোনার ছোঁয়া লেগেছে। কোভিড পজিটিভ ইংলিশ কোচ ক্রিস সিলভারউড।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি...

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন...

এখনো ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায়...

চট্টগ্রামে রাতে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

বিদায় ব্রাজিল, দেখা হবে ২০৩০ সালে

নাহ ! বিশ্বকাপের হেক্সা মিশন সফল হলোনা ব্রাজিলের। অপেক্ষা বাড়ল আরো চার বছর। ২৪ বছরের অপ্রাপ্তি ঘুছলনা এবারেও। আরো একবার খালি হাতে বিশ্বের কোটি...

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিরোপা জিতল প্রবাসী কিংস চট্টগ্রাম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত "শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে...

ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট সেমিফাইনালে নাইনটিজ উইলো

চট্টগ্রাম জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে নাইনটিজ উইলো। একইদিনে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম মাস্টার্স। গতকাল...

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপে বড় চমক হয়ে এসেছিল কেইপ ভার্দে নামক দলটি। গ্রুপ পর্বে একটিও জয় না পেলেও স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের সাথে ড্র করে...