রবিবার, ১৬ আগস্ট ২০২৬

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে চকরিয়া পৌরসভার অধিকাংশ ওয়ার্ডের নিচু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় বাড়িঘর, আঙিনা ও কৃষিজমি প্লাবিত হয়েছে। জলাবদ্ধতার কারণে শিক্ষা কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়ও বিরূপ প্রভাব পড়েছে।

চকরিয়া ও মাতামুহুরি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পানি নিষ্কাশনের জন্য চকরিয়া ও মাতামুহুরি উপজেলার পানি নিয়ন্ত্রণ ব্যবস্থার সুইচগেটের জলকপাট খুলে রাখা হয়েছে। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

এদিকে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হান্নান জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনও ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে বলে তিনি সতর্ক করেন।

তিনি আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পাহাড়সংলগ্ন ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, নিরাপদ স্থানে অবস্থান এবং একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে জনদুর্ভোগ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...