রবিবার, ১৬ আগস্ট ২০২৬

হালান্ডের জোড়া গোলে শেষ আটে নরওয়ে

বিদায় ব্রাজিল, দেখা হবে ২০৩০ সালে

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

নাহ ! বিশ্বকাপের হেক্সা মিশন সফল হলোনা ব্রাজিলের। অপেক্ষা বাড়ল আরো চার বছর। ২৪ বছরের অপ্রাপ্তি ঘুছলনা এবারেও। আরো একবার খালি হাতে বিশ্বের কোটি কোটি ভক্তকে কাদিয়ে বিদায় নিল শৈল্পিক ফুটবলের দল ব্রাজিল।

শুরুতে পেনাল্টি মিস, এরপর একের পর এক মুহুর্মুহু আক্রমন করেও গোল পানি ব্রাজিলের স্ট্রাইকাররা। আর ম্যাচের শেষ দিকে আলোচিত সেই আর্লিং হালান্ডের জোড়া গোলে কপাল পুড়ল ব্রাজিলের। ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোল থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে। ষষ্ট শিরোপাটা জয়ের জন্য এখন অপেক্ষা আরো চার বছর। আর নরওয়ে পৌছে গেল কোয়ার্টার ফাইনালে।

দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ব্যবধানে গোল দুটি করেছেন দলটির সবচেয়ে বড় তারকা হালান্ড। যার প্রথশটি হেডে আর দ্বিতীয়টি শটে। অথচ এবারের আগে বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের কোনো জয়ই ছিল না। সেই দলটিই কিনা এবার জিতল টানা দুটি ম্যাচ।

প্রথমবারের মতো উঠল কোয়ার্টার-ফাইনালে। নরওয়ের এই স্মরণীয় সাফল্যের মূল নায়ক হলান্ড। তবে, ম্যাচ জুড়ে দুর্দান্ত সব সেভ করে পার্শ্বনায়ক অবশ্যই গোলরক্ষক আরিয়ান হশল নিলাদ।

শুরুতেই ব্রুনো গিমারাইসের পেনাল্টি শট আটকে প্রতিপক্ষকে বড় একটা ধাক্কা দেন তিনি। যেখান থেকে আর সাফল্যের পথের দেখা পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমনাতœক ব্রাজিল। কিন্তু নরওয়ে যেন কোন কিছুতেই ভয় পায়না। ম্যাচের তৃতীয় মিনিটেই জালে বল পাঠিয়েছিলেন পাত্রিক বার্গ। কিন্তু অফসাইডের পতাকা ওঠায় সেই যাত্রায় বেঁচে যায় ব্রাজিল।

ম্যাচের ১০ মিনিটে পাল্টা আক্রমণ করে ব্রাজিল। বক্সের ভেতরে মাতেউস কুনহাকে ফাউল করেন ক্রিস্টোফার আইয়ার। তবে প্রথমে কোনো ফাউলের বাঁশি বাজাননি রেফারি।

রিপ্লেতে ঘটনাটি স্পষ্ট হওয়ায় ভিএআরের পরামর্শে সাইডলাইন মনিটরে গিয়ে আবারও পুরো ঘটনাটি দেখে দেন পেনাল্টির সিদ্ধান্ত। পেনাল্টি নিতে এগিয়ে যান ব্রুনো গিমারায়েস। বলটি ভিনিসিয়ুসের কাছ থেকে তাকে ছেড়ে দেন সতীর্থরা।

রান-আপে গতি কমিয়ে গোলরক্ষককে বিভ্রান্ত করার চেষ্টা করেন ব্রুনো। তবে সঠিক দিক আন্দাজ করে অসাধারণ সেভ করেন ওরইয়ান নিল্যান্ড। ফলে ব্রাজিলকে লিড নিতে দেননি নরওয়ের গোলরক্ষক।

এই পেনাল্টি মিসের মধ্য দিয়ে চার দশকের একটি রেকর্ড ভাঙে সেলেসাওরা। ১৯৮৬ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে জিকোর পেনাল্টি মিসের পর বিশ্বকাপের মূল সময়ে আর কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় পেনাল্টি মিস করেননি।

১৮ মিনিটে দারুণ আবারও পাল্টা আক্রমণ গড়ে তোলে ব্রাজিল। নিজেদের অর্ধে বল কেড়ে নিয়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি দ্রুত এগিয়ে যান প্রতিপক্ষের রক্ষণভাগে। এরপর বল বাড়িয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়রের কাছে। ভিনিসিয়ুস বক্সে থাকা মাতেউস কুনহার উদ্দেশে নিখুঁত ক্রস তুললেও শেষ মুহূর্তে কোনো রকমে বিপদ সামাল দেয় নরওয়ের রক্ষণভাগ।

এরপর প্রথমার্ধে একাধিক চেষ্টা চালায় দুই দলই। কিন্তু গোলের দেখা পায়নি কেউই। প্রথমার্ধের বিরতির পর খেলা ফিরলে ৫৯ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন মাতেউস কুনহার বদলি নামা এনদ্রিক। মাঝমাঠে বল কেড়ে নেন কাসেমিরো।

এরপর তিনি বল বাড়ান ভিনিসিয়ুস জুনিয়রের কাছে। ভিনিসিয়ুসের থ্রু পাসে একা বক্সে ঢুকে পড়েন এনদ্রিক। গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ডকে চিপ করে পরাস্ত করার চেষ্টা করেছিলেন তিনি।

তবে তার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৬২ মিনিটে হেড থেকে আসা বল পেয়ে ভলিতে শট নেন রায়ান। দুর্দান্ত সেই প্রচেষ্টা নিশ্চিত গোল হতে পারতো।

কিন্তু অসাধারণ দক্ষতায় বলটি ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। পরের মিনিটে আবারও গোলের চেষ্টা করেন ব্রুনো গিমারেস। তবে এবারও দারুণ সেভ করে আরেকবার ব্রাজিলকে হতাশ করেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।

৭৯ মিনিটে ব্রাজিলকে স্তব্দ করে দেন আরলিং হালান্ড। বাম প্রান্ত থেকে আন্দ্রেয়াস শেলদেরুপের দারুণ এক ক্রসে লাফিয়ে উঠে হেড করেন হালান্ড। বল জড়ায় জালে।

হালান্ডের গোলে ব্রাজিলের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। জাতীয় দলের হয়ে টানা ১৪ ম্যাচে জালের দেখা পেলেন হালান্ড।

পিছিয়ে পড়ে আক্রমনের ধার আরো বাড়ায় ব্রাজিল। কিন্তু নরওয়ে গোলরক্ষক যেন চিনের প্রাচির হয়ে দাড়িয়েছিলেন ব্রাজিল স্ট্রাইকারদের সামনে। গোল হজমের পরের পাঁচ মিনিটে দুটি দারুণ সেভ করেন নরওয়ে গোলরক্ষক নিলাদ। এন্দ্রিকের শট আয়েরের পায়ে লেগে ক্রসবার ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল, অসাধারণ ক্ষিপ্রতায় সেটা রুখে দেন নিলাদ।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন হালান্ড। ডি-বক্সের বাইরে থেকে আচমকা জোরাল শটে আলিসনকে পরাস্ত করেন তিনি।

ব্যবধান ২-০ করে নরওয়ে। আন্তর্জাতিক ফুটবলে এই নিয়ে সবশেষ ১৪ ম্যাচে ২৭টি গোল করলেন হালান্ড। বিশ্বকাপের চলতি আসরে গোল্ডেন বুটের লড়াইটা জমে উঠল আরও।

কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসির সমান সাতটি গোল করলেন হালান্ড। আট মিনিট যোগ করা সময়ের শেষ দিকে কাসেমিরো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। এবং সফল স্পট কিকে বিশ্বকাপে আরেকটি গোল পাওয়ার হাসি ফুটে ওঠে নেইমারের মুখে। তবে ম্যাচের চিত্রপট বদলাতে পারেনি। একটু পরই বাজে শেষের বাঁশি। কান্নায় ভেঙে পড়েন নেইমারসহ দলটির আরও অনেকে।

এই নিয়ে বিশ্বকাপে নিজেদের সবশেষ সাতটি নকআউট ম্যাচের প্রতিটিতে ইউরোপিয়ান দলের বিপক্ষে হারল ব্রাজিল। আর নরওয়ের বিপক্ষে এই পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে তিনটিতেই হারল ব্রাজিল, বাকি দুটি ড্র।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...