রবিবার, ১৬ আগস্ট ২০২৬

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিরোপা জিতল প্রবাসী কিংস চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত “শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে প্রবাসী কিংস চট্টগ্রাম।

আজ রোববার নগরীর শাহজাহান মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপুর্ন ফাইনালে প্রবাসী কিংস চট্টগ্রাম টাইব্রেকারে ৫-৪ গোলে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি একাদশকে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাসে মাতে।

নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র থাকলে টাইব্রেকারে গড়ায়। সে টাইব্রেকারে বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোল রক্ষক আনিসুর রহমান জিকু একটি শট ঠেকিয়ে দিয়ে প্রবাসী কিংসকে শিরোপা জিতিয়ে দেন।

প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে মাঠের চারিদিকে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে জমজমাট একটি ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়েছে। যার মধ্য দিয়ে শেষ হলো এই টুর্নামেন্ট।

দুই দলেই অংশ নিয়েছেন একাধিক জাতীয় দলের ফুটবলার এবং বিদেশি ফুটবলার। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে প্রবাসী কিংস চট্টগ্রাম ও জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

তাছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা প্রবাসী কিংস চট্টগ্রাম ও জাতীয় দলের খেলোয়াড় জাফর ইকবাল। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হয় প্রবাসী কিংস চট্টগ্রামের গোলরক্ষক গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শহীদ ওয়াসিম আকরাম একাদশের ওহি এবং টুর্নামেন্টের সু শৃংখল দল মনোনীত হয় পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি সহ নগদ দুই লক্ষ টাকা এবং রানারআপ দল ট্রফি সহ নগদ এক লক্ষ টাকা অর্থ পুরষ্কার লাভ করে। এছাড়া ব্যক্তিগত পুরস্কার বিজয়ীদের ট্রফি সহ প্রাইজমানি দেওয়া হয়।

খেলা শেষে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

ফাইনাল খেলার উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন, প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম, প্রধান পরিবহন কর্মকর্তা মো. শফিকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম,

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড এম আর মঞ্জু, নগর যুবদলের সাবেক সহ সভাপতি এম এ রাজ্জাক, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শরিফুল ইসলাম তুহিন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম, ড্যাব নেতা ডা. একে এম আশরাফুল করিম, ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, বেসরকারি কারা পরিদর্শক আঁখি সুলতানা, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির, হাবিবুর রহমান চৌধুরী, শাহরিয়ার জিয়া, শহীদুল্লাহ বাহার, যুবদল নেতা হাবিবুর রহমান মাসুম, মো. হেলাল হোসেন, শাহজালাল পলাশ, জিল্লুর রহমান জুয়েল, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, আরিফুর রহমান (মাস্টার আরিফ), স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল হক টুটুল, রাজিব আকন্দ, শওকত খান রাজু, মামুনুর রশিদ মামুন, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক সাইফুল আলম, বাদশা আলমগীর, জহিরুল ইসলাম, রাসেল খানসহ প্রমুখ ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...