রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে রাতে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক এনসিপি নেতা নিহত হয়েছেন। বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা-মিসরের ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়কের জিইসি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত এনসিপি নেতার নাম ফায়াজ তাজরিয়ান (২৬)। তিনি এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য। তাঁর বাবা হাকিম উদ্দিন হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফায়াজ নিজে মোটরসাইকেল চালিয়ে নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক হয়ে নগরের কাজীর দেউড়ি এলাকায় যাচ্ছিলেন। সেখানে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিসরের ম্যাচটি দেখার কথা ছিল তাঁর।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে সড়কবাতি না জ্বলার কারণে উড়ালসড়কে ঘুটঘুটে অন্ধকার ছিল। এর মধ্যেই উড়ালসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান দেখতে পাননি ফায়াজ। ফলে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয় তাঁর মোটরসাইকেল।
তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ দিবাগত রাত দুইটার দিকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় আজ বুধবার সকালে বলেন, ‘মোটরসাইকেলে করে বড় পর্দায় খেলা দেখতে যাচ্ছিলেন তাজরিয়ান। রাতে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। পাশাপাশি বিদ্যুৎ থাকা সত্ত্বেও ফ্লাইওভারের লাইটও বন্ধ ছিল। যার কারণে বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটি ফায়াজ দেখতে পাননি।’

হাটহাজারীর গ্রামের বাড়িতে আজ ফায়াজকে দাফন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ফায়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। গতকাল মঙ্গলবার দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে স্লোগানও দিয়েছিলেন তিনি।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...