শনিবার, ২২ আগস্ট ২০২৬

থামল কেইপ ভার্দের স্বপ্নের দৌড়

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

এবারের বিশ্বকাপে বড় চমক হয়ে এসেছিল কেইপ ভার্দে নামক দলটি। গ্রুপ পর্বে একটিও জয় না পেলেও স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের সাথে ড্র করে অপরাজিত থেকে বিশ্বকাপের নক আউট পর্বে এসেছিল দলটি। আর নক আউট পর্বে এসে পেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।

লিওনেল মেসিদের কঠিন পরীক্ষা নিয়েছে দলটি। যদিও শেষ পর্যন্ত কেইপ ভার্দে প্রতিরোধ ভেঙ্গে শেষ ষোলতে জায়গা করে নিয়েছে মেসির দল। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে আর্জেন্টিনার জয় ৩-২ গোলের। ম্যাচের স্কোর লাইন দেখে হয়তো আন্দাজ করা যাবেনা কেমন উত্তেজনার বারুদে ঠাসা ছিল ম্যাচটি।

দুইবার এগয়ে গিয়েও সে লিড ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত সার্জিও রোমেরোর দুর্দান্ত হেড আর্জেন্টিনার জয় এবং শেষ ষোল দুটোই নিশ্চিত করে।

মেসির শহর মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ শনিবার সকালে অনুষ্টিত ১২০ মিনিটের ম্যাচে ৩-২ গোলে জিতেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

খেলার ২৯ মিনিটে মেসির গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নেমে সমতা টানেন দেরয় দুয়ার্তে। এরপর অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্তিনেসের গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। কিছুক্ষণ পর দ্বিতীয়বার সমতায় ফেরে কেইপ ভার্ড। পরে সার্জিও রোমেরোর হেড ডিনে বোর্জেসের হাতে লেগে জালে জড়ালে শেষ ষোলোর টিকেট পায় স্কালোনির দল।

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটি ১২০ মিনিট ধরে যেভাবে চোখে চোখ রেখে লড়াই করল তা ছিল অবিশ্বাস্য।

প্রথম হাইড্রেশন ব্রেকের আগে ম্যাচ চলল অনেকটা ঢিমেতালে। খুব বেশি আক্রমন হলোনা কোন দলেরই। তবে হাইড্রেশন ব্রেক থেকে ফেরার পর দেখা গেল মেসি জাদু। দারুন এক গোল করে দলকে এগিয়ে নেন মেসি।

লিসান্দ্রো মার্তিনেসের উঁচু করে বাড়ানো থ্রু পাস ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনা অধিনায়ক। এই গোলের পর বিশ্বকাপের চলতি আসরে মেসির গোল হলো সাতটি। গোল্ডেন বুটের লড়াইয়ে ফের বসলেন তালিকার শীর্ষে।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার মোট গোল হলো ২০টি। আর জাতীয় দলের জার্সি গায়ে ২০৩ ম্যাচে করলেন ১২৪ গোল। গোল পেলেও প্রথমার্ধে আর্জেন্টিনার খেলায় গতি ফেরেনি। ৪৫ মিনিটে আরেকটি সুযোগ অবশ্য তৈরি করে তারা। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে এন্সো ফের্নান্দেসের শট ঝাঁপিয়ে আটকে দেন ভজিনিয়া।

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া কেপ ভার্দে বিরতির পর পাল্টা আক্রমণ শুরু করে। প্রথম ১৫ মিনিটের বেশিরভাগ সময় প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে । আর সেসুবাধে সমতাও ফেরায়। যদিও ৫৪ মিনিটে প্রথমবার গোলের সম্ভাবনা জাগিয়েছিলে কেপ ভার্দে। কিন্তু দুয়ার্তের নিচু শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন এমিলিয়ানো মার্তিনেস। এর পাঁচ মিনিট পরই আর্জেন্টাইনদের হতবাক করে দেয় কেপ ভার্দে।

রায়ান মেন্দেসের পাস ছয় গজ বক্সের ডান দিকে একদম ফাঁকায় পেয়ে যান দুয়ার্তে। তাকে চ্যালেঞ্জ জানাতে এগিয়ে যান লিসান্দ্রো মার্তিনেস। তার দুই পায়ের ফাঁক দিয়েই জোরাল শটে বল জালে পাঠান দুয়ার্তে।
এ্যাচে সমতা ফেরার পর যেন জেগে উঠে আর্জেন্টিনা।

৬২ মিনিটে লাওতারো মার্টিনেসের পাস থেকে পাওয়া বল ধরে দারুন শট নিয়েছিলেণ মেসি। কিন্তু তার সে শট অবিশ্বাস্যভাবে সেভ করেন কেপভার্দে গোল রক্ষক। ৭২ মনিটে আবার মেসিকে রুখে দিলেণ সেই গোল রক্ষক। ডি-বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করেন দুয়ার্তে।

রেকর্ড আটবারের ব্যালন ডিঅর জয়ীর নেওয়া ফ্রি কিকে বল রক্ষণ দেয়ালের ওপর দিয়ে লক্ষ্যেই ছিল । কিন্তু লাফিয়ে সে বল আটকান ভজিনিয়া। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ায় শুরু হয় অতিরিক্ত ৩০ মিনিটের খেলা। এই অতিরিক্ত সময়ের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা।

মেসির কর্নার থেকে উড়ে আসা বল মাক আলিস্তেরের মাথা ছুঁয়ে দূরের পোস্টে পেয়ে যান লিসান্দ্রো মার্তিনেস। অরক্ষিত এই ডিফেন্ডার নিখুঁত জোরাল শটে বল পাঠান জালে। এগিয়ে যায় আর্জেন্টিনা। বিশ্বকাপে প্রথম গোল করলেন এই ডিফেন্ডার। তাদের সে আনন্দ বেশিক্ষণ থাকেনি। ১০২ মিনিটে অসাধারণ সুন্দর এক গোলে আরেকবার ম্যাচে সমতা ফেরান লোপেস কাবরাল।

সতীর্থের পাস ডি-বক্সের বাঁ দিকে বল পেয়ে মাক আলিস্তেরকে কাটিয়ে ভেতরে ঢুকেই শট নেন তিনি। বল হাওয়ায় ভেসে, বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে জড়ায় জালে। দুইবার এগিয়ে গিয়ে দুবারই গোল হজম করতে হলেআ আর্জেন্টিনাকে। তাহলে কি ম্যাচটি টাইব্রেকারে গড়াচ্ছে ? তেমনটাই যখন ভাবছিল সবাই তখনই ক্রিশ্চিয়ান রোমেরোর হেড় ঠিকানা খুজে নেয় জালের।

১১১ মিনিটে মেসির কর্নারে লাফিয়ে হেড করেন ক্রিশ্চিয়ান রোমেরো। বল ডিনে বর্জেসের হাতে লেগে গোললাইন পেরিয়ে যায়। ঝাঁপিয়েও নাগাল পাননি ভজিনিয়া। আবার এগিয়ে যায় আর্জেন্টিনা।

১১৬ মিনিটে আবারও সুযোগ এসেছিলের কেপ ভার্দের সামনে। তবে তাদের সে সুযোগকে নষ্ট করে দেন এমিলিয়ানো মার্তিনেস। ডি-বক্সের বাঁ দিক থেকে দুর্দান্ত এক ফ্রি কিক নেন সিডনি কাবরাল। ক্রসবার ঘেঁষে বল জালে জড়াতে যাচ্ছিল।

কিন্তু দুর্দান্তভাবে অসাধারন দক্ষতায় এক হাত দিয়ে সে বল বাইরে পাঠান মার্তিনেস। বাকিটা সময় কানোমতে কাটিয়ে শেষের বাঁশি বাজতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আর্জেন্টিনা শিবির। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আটলান্টায় আগামী মঙ্গলবার মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...