রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট সেমিফাইনালে নাইনটিজ উইলো

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে নাইনটিজ উইলো। একইদিনে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম মাস্টার্স। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে কুল ওয়ারিয়র্সকে ৭ উইকেটে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে নাইনটিজ উইলো

টসে জিতে ব্যাট করে কুল ওয়ারিয়র্স ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ৭০ রান সংগ্রহ করে। ফজলুল বাশার রানা ১৫ রান, রাশেদুর রহমান ১২ ও মুনতাসির রহমান ১১ রান করেন। নাইনটিজ উইলোর হয়ে সবুজ ৩টি, রাশেদ খান ও ইদে আমিন ২টি করে উইকেট শিকার করেন। জবাবে মাত্র ৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান তুলে সহজ জয় পায় নাইনটিজ উইলো। মাহবুব-উল-করিম মিঠু ২১ বলে অপরাজিত ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যাতে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। মিঠুই হন ম্যাচ সেরা। তার হাতে পুরষ্কার তুলে দেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার ও চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সদস্য হারুন অর রশীদ।

দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম মাস্টার্স ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় হোয়াইট ফ্যালকনকে। টসে জিতে আগে ব্যাট করে হোয়াইট ফ্যালকন নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। দলের হয়ে আবদুল্লাহ আল মাসুম ২৮, শামসেদ১২ এবং ইভান অপরাজিত ১০ রান করেন।

চট্টগ্রাম মাস্টার্সের হয়ে রাইহান উদ্দিন আরাফাত ও সাদাতুল আরেফিন ২টি করে উইকেট নেন। ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম মাস্টার্স ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। শাবিবুল আজম ১৯ বলে অপরাজিত ৩০ এবং একরামুল হক ২৬ বলে অপরাজিত ২৮ রান করেন। এছাড়া জাহেদুল ইসলাম ৩২ রান করেন। ম্যাচসেরা শাবিবুল আজমের হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য সাইফুদ্দিন টিটু।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...