রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

মেহেদী হাসান রানা, আলীকদম, বান্দরবান

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক জনপদে পরিণত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক প্রায় অচল হয়ে পড়ায় জরুরি প্রয়োজনে স্বজনদের সঙ্গে যোগাযোগ, অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের ভাষায়, “বিদ্যুৎ গেলেই নেটওয়ার্কও উধাও।”
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, টানা বর্ষণে ১১ কেভি বিদ্যুৎ বিতরণ লাইনের বিভিন্ন স্থানে একাধিক কারিগরি ত্রুটি (ফল্ট) দেখা দিয়েছে। বারবার লাইন ট্রিপ করায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না।

বর্তমানে উপজেলার ১ নং আলীকদম সদর ইউনিয়ন ও ২ নং চৈক্ষ্যং ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। ৩ নং নয়াপাড়া ইউনিয়নের কিছু এলাকায় মাঝেমধ্যে বিদ্যুৎ এলেও তা স্থায়ী নয়। অল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ দেওয়া হলেও লাইনে ফল্ট দেখা দেওয়ায় তা আবার বন্ধ হয়ে যাচ্ছে।

আলীকদম বিদ্যুৎ বিভাগের লাইনম্যান বুলবুল জানান, প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের ওপর গাছের ডালপালা ভেঙে পড়েছে। এতে ১১ কেভি লাইনে একাধিক ফল্ট সৃষ্টি হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিদ্যুৎ বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, মোবাইল নেটওয়ার্ক বিপর্যয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিদ্যুৎ না থাকায় অধিকাংশ টাওয়ারের ব্যাকআপ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। ফলে অনেক এলাকায় কোনো অপারেটরের নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, রবির টাওয়ারে জেনারেটর থাকার কথা বলা হলেও বাস্তবে বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। তুলনামূলকভাবে গ্রামীণফোনের নেটওয়ার্ক কিছু এলাকায় সীমিত আকারে সচল রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট পরিস্থিতি প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি প্রতিটি ইউনিয়নে গিয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে জেনেছেন, ১১ কেভি লাইনের একাধিক স্থানে ফল্ট দেখা দিয়েছে। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক সমস্যার বিষয়ে রবির আগ্রাবাদ অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে। তারা টাওয়ারে ব্যাকআপ ব্যবস্থার কথা জানিয়েছেন।

তবে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, নিয়মিত গাছের ডালপালা ছাঁটাই করা হলে প্রাকৃতিক দুর্যোগে এত বড় বিপর্যয় হওয়ার কথা নয়। তারা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদন্তের দাবি জানিয়েছেন।

বিদ্যুৎ সরবরাহের বিষয়ে জানতে লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী জাকির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নেটওয়ার্ক সমস্যার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

পাহাড়ি এ জনপদের মানুষের দাবি, শুধু সাময়িক মেরামত নয়, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থাকে দুর্যোগ-সহনশীল করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তা না হলে প্রতি বর্ষা মৌসুমেই একই সংকটের পুনরাবৃত্তি ঘটবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...