যার হাতে নিজকে সাজিয়ে তুলে বিশেষ দিনগুলোতে সবার সামনে আসেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমানি, সেই রূপটান শিল্পী হলেন জাহিদ খান। সোশাল মিডিয়ায় এবার এই শিল্পীকে নিয়ে একরাশ প্রশংসাবাক্য লিখেছেন পরীমনি।
এই তরুণ রূপটান শিল্পীকে একজন ‘সত্যিকারের ম্যাজশিয়ান’ বলেও মনে করেন পরীমনি।
জাহিদ খানকে ট্যাগ করে পরীমণি ফেইসবুকে লিখেছেন, ডিয়ার জাহিদ খান, তুমি আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট দিনগুলোতে আমাকে সাজিয়েছো।
আমার বিয়ের রিসেপশন, আমার ছেলের প্রথম বার্থডে, আমার গুরুত্বপূর্ণ অনেক ইভেন্ট থেকে শুরু করে এই (তুমি জানো কি দিন ছিলো এটা) দিনটাতেও তোমার হাতেই আমার সাজ দেখ।
জাহিদ খানের সাজানোর বিশেষত্বকে প্রশংসা করে পরীমণি বলেন, তোমার মেকওভার এর দক্ষতা নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই ভাই। তুমি একজন ট্রু ম্যাজিশিয়ান।
এতো ভালোবেসে কাজটা করো তুমি। আমি প্রতিবার তোমার এই ম্যাজিক টাচ এ মুগ্ধতায় বুদ হয়ে থাকি। অনেক আনন্দ নিয়ে বাঁচো ভাই। দোয়া।
দেশের বিনোদন জগতে রূটটান শিল্পী হিসেবে জাহিদ খান এখন পরিচিত নাম। ২০০৯ সাল থেকে কাজ শুরু করা জাহিদ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, সাবিলা নূর, সাফা কবীরদের সাজিয়ে থাকেন।
