রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

জয় পেয়েছে টাইগারপাস ও আইয়ুব বিবি স্কুল

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায় শুরু হয়েছে। আজকের চারটি খেলার দুটিতে জয় পেয়েছে টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আইয়ুব বিবি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। দিনের অপর দুইটি খেলা ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে চিটাগং আইডিয়াল হাই স্কুল, জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, ছালে জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।

সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চিটাগং আইডিয়াল হাই স্কুল গোলশূন্য ড্র করে জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের সাথে। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে আইডিয়াল স্কুলের সেজাদ উদ্দীন ওয়াফি। তার হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী আইয়ুব আলী।

সকাল অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ছালে জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ও গোলশুন্য ড্র করে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাথে। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিতনহয় ছালে জহুর স্কুলের হৃদয়। তার হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম।

দুপুর অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে আইয়ুব বিবি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ১-০ গোলে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জয় সুচক একমাত্র গোলটি করে সাজিত। ম্যাচ সেরা নির্বাচিত হয় আইয়ুব বিবি স্কুলের সাজিত। তার হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ।

বিকালে অনুষ্ঠিত দিনের শেষ ম্যাচে টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় ১-০ গোলে শেরশাহ কলোনী ডাঃ মজহারুলহক হাই স্কুলকে পরাজিত করে। দলের পক্ষে একমাত্র গোলটি করে সৈকত দাশ । ম্যাচ সেরার পুরষ্কারও জিতেছে গোলদাতা সৈকত। তার হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল বালি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...