বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

জানা গেল এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের দিনক্ষণ

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ নাটকীয়তা শেষে অবশেষে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টুর্নামেন্ট শুরু হবে ৩০ আগস্ট থেকে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে একদিন পর।

এশিয়া কাপের দিন-তারিখ ধার্য করা ছিল আগে থেকেই। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে আটকে ছিল কেবল টুর্নামেন্টের সূচি। বুধবার (১৯ জুলাই) তা প্রকাশ করেছে এসিসি। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপের এই আসর।

মুলতানে ৩০ আগস্ট স্বাগতিক পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে ‍শুরু হবে টুর্নামেন্ট। ৩১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১ সেপ্টেম্বর কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না।

এবারের আসরে মোট চারটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। বাদবাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের সুপার ফোরের একটিমাত্র ম্যাচ হবে লাহোরে। বাকি ম্যাচগুলোর ভেন্যু হিসেবে থাকছে কলম্বো। ১৭ সেপ্টেম্বর আসরের ফাইনালও হবে কলম্বোয়।

আসরে বাংলাদেশ গ্রুপ বি’তে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে। গ্রুপ পর্বে বাংলাদেশ একটি করে ম্যাচ খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম। আর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

সূচি অনুযায়ী, ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। ২ সেপ্টেম্বর পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...