সোমবার, ১০ আগস্ট ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্ট

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে ফাইনালে। আর সে ফাইনালেও টাইব্রেকারে বাজিমাত। আলোর ঠিকানাকে ৮-৭ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। দারুণ জমে উঠা ম্যাচটিতে আলোর ঠিকানা পেনাল্টি মিস করে। অপরদিকে পেনাল্টি থেকে গোল করে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী।

খেলার প্রথমার্ধের শুরুর দিকে পেনাল্টি পেয়েছিল আলোর ঠিকানা। কিন্তু দলটির অধিনায়ক আরিফুল ইসলাম যে শট নেয় তা রুখে দেয় গোসাইলডাঙ্গার গোল রক্ষক ইকরাম হোসেন । কিছুক্ষন পরে পেনাল্টি লাভ করে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী।

দলটির অধিনায়ক রফিকুল ইসলাম গোল করতে ভুল করেনি। প্রথমার্ধ ১-১ গোলে সমতার পর দ্বিতীয়ার্ধে উভয় দল বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করে। কিন্তু গোল করতে পারেনি। তবে খেলার একেবারে শেষ মুহুতে পাল্টা আক্রমণ থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় আলোর ঠিকানার মোঃ সাইফ উদ্দিন। এর পরপরই শেষ বাঁশি বাজায় রেফারী। খেলা গড়ায় ট্রাইবেকারে। আর সে টাইব্রেকারে ৮ – ৭ গোলে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী – আলোর ঠিকানাকে পরাজিত করে ২৪ এর গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ১ম শিরোপা ঘরে তুলে।

ফাইনালের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এই তিনটি পুরষ্কারই জিতে নেয় গোসাইলডাঙ্গা যুবক গোষ্টীর গোল রক্ষক ইকরাম হোসেন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পেয়েছে সামিউর রহমান। সুশৃঙ্খল দলের পুরষ্কার জিতেছে কল্লোল সংঘ গ্রীন। সেরা টিম ম্যানেজার ইউনুচ মিয়া জুয়েল, সেরা কোচ বাহার হোসেন খান।

খেলা শেষে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব এর আয়োজক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্কর এর সভাপতিত্বে ও মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এ্যাডহক কমিটির সহ-সভাপতি ফয়সল দস্তগীর, ক্রীড়া সংগঠক জাহেদুল হাসান, আবদুল মান্নান রানা, সিজেকেএস কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, আমিনুল ইসলাম, মাহামুদুর রহমান মাহাবুব, শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, আবু সৈয়দ মাহামুদ, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, আখতারুজ্জান, সিরাজুল আলম, হারুনুর রশীদ, নাসির মিয়া, জি এম হাসান, প্রবীর কুমার ঘোষ, মোঃ সরওয়ার আলম চৌধুরী সনি, ফারুক আহমেদ, রায়হান উদ্দীন রুবেল, এম এ মুসা বাবলু, লিটন বড়ুয়া, ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরী, আবদুল মোমেন, বাবু, নুর জাহেদ বাবলু, আনোয়ারুল আবেদিন মুন্না, ইউনুচ মিয়া জুয়েল প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...