শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

সিনিয়র রিপোর্টার। চট্টগ্রামনিউজ.কম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। চট্টগ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। দেশের ৪০ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি শিক্ষার্থী এতে অংশ নেবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘এই আয়োজন বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য।’

আয়োজনে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বললেন, ‘বিশ্বকাপের পর এবার ফুটবল নিয়ে নতুন এক উন্মাদনা তৈরি হবে চট্টগ্রামে। আমরা মেসি-এমবাপ্পেদের খেলা দেখেছি, এবার বাংলাদেশের খুদে ফুটবলারদের নৈপুণ্য দেখার অপেক্ষায় আছি।’

আয়োজকেরা জানান, বালক ও বালিকা— উভয় বিভাগেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে দেশের ১৯ হাজার ২২১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৫৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদ্রাসা এবং ৬৭৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৪০ হাজার ২৩১টি প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থী সম্পৃক্ত হবে।

মাঠের ফুটবলের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রসারে লোগো, মাসকট, স্লোগান, থিম সং ও রিলস নির্মাণের প্রতিযোগিতাও রাখা হয়েছে। ইতোমধ্যে জমা পড়া শত শত সৃষ্টিকর্মের মধ্য থেকে সেরা তিন বিজয়ীকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

উপজেলা বা থানা পর্যায় থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি পর্যায়ক্রমে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী ৯ আগস্ট থেকে উপজেলা পর্যায়ের খেলা শুরু হওয়ার কথা থাকলেও চট্টগ্রামের বন্যা পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও চলতি এইচএসসি পরীক্ষার কারণে উদ্বোধনী অনুষ্ঠান এক মাস পিছিয়ে আগামী ৯ বা ১০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম স্টেডিয়ামে আয়োজিত মূল উদ্বোধনী অনুষ্ঠানটি একযোগে দেশের সব উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। আয়োজকদের আশা, এটিই হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় স্কুলভিত্তিক ফুটবল প্রতিযোগিতা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...