সোমবার, ১০ আগস্ট ২০২৬

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে খেলাধুলার মাধ্যমে শৃংখলাবোধ, নেতৃত্ব, দেশপ্রেম এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দুরে রাখার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা ।

এটা চট্টগ্রামের অন্যতম বৃহৎ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা। যেখানে শিক্ষার্থীরা তাদের ফুটবল প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্যে চর্চার সুযোগ পাবে। ১৪ আগষ্ট শুক্রবার বিকাল ৩টা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

নগরীর ৪৮ টি স্কুল দলকে ১২ গ্রুপে বিভক্ত করে প্রথমে গ্রুপ লিগ এবং পরবর্তীতে নকআউট পদ্ধতিতে ১০৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ষ্ট থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের পক্ষে খেলায় অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ দুই লক্ষ টাকা, রানারআপ দলকে ট্রফি সহ নগদ এক লক্ষ টাকা তৃতীয় স্থান অর্জনকারী দলকে পঞ্চাশ হাজার ও ৪র্থ স্থান অর্জনকারী দলকে পচিশ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হবে। তাছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষক, সুশৃঙ্খল দল ও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হবে। তাছাড়া অংশগ্রহনকারী ৪৮ স্কুল দলকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে খেলার সামগ্রী (বুট, মোজা, জার্সি ও অন্যান্য সামগ্রি প্রদান ও খেলা চলাকালীন যাতায়তের জন্য যাহবাহনের ব্যবস্থা করা হবে।

আজ সোমবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত সাংবাদ সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ এম পি।

সাংবাদ সম্সেলনে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও নগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, সদস্য সচিব মসিউল আলম স্বপন, মিডিয়া কমিটির আহবায়ক শওকত আজম খাজা ও খেলা পরিচালনার সমন্বয়ক মামুন উদ্দিন মামুন।

বক্তারা টুনামেন্টকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সর্বস্থরের সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন। সাংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা মোঃ মিয়া ভোলা, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মন্জুরুল আলম মন্জু, জাহাঙ্গীর আলম দুলাল, খোরশেদ আলম, কামরুল ইসলাম, জাফর আহম্মদ, নুরুদ্দীন হোসেন নুরু, গাজী আইয়ুব, মোহাম্মদ আজম, সেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, ক্রীড়া সংগঠক জাহেদুর হাসান, জাসাস নগর আহবায়ক এম এ মুসা বাবলু, নগর তাতী দলের আহবয়ক সেলিম হাফেজ, ক্রীড়া দলের হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, মুজিবুল আলম চৌধুরী, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ ইয়াকুব প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...