বুধবার, ৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী ২,৫০০-এর অধিক বন্যাদুর্গত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে অর্থোপেডিকস, মেডিসিন  গ্যাস্ট্রোএন্টারোলজি, ডায়াবেটিস, নাক-কান-গলা (ইএনটি), গাইনি, শিশু, চক্ষু এবং চর্ম ও যৌনরোগ বিভাগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় করেন। এছাড়া প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, বিশুদ্ধ পানি পান এবং বন্যা-পরবর্তী রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাঃ এটিএম রেজাউল করিম।

তিনি বলেন, পার্কভিউ হাসপাতাল শুধুমাত্র একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়; এটি মানুষের পাশে থাকার একটি অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আজকের এই চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে আমরা বন্যাদুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ পৌঁছে দিতে পেরেছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনে পার্কভিউ হাসপাতাল সর্বদা প্রস্তুত থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব এস. এম. কামরুজ্জামান।

তিনি বলেন, বন্যার মতো দুর্যোগে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় দ্রুত চিকিৎসাসেবা। পার্কভিউ হাসপাতাল লিমিটেড যেভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করছে, তা সত্যিই প্রশংসনীয়। সরকারের পাশাপাশি দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি এভাবে মানুষের পাশে এগিয়ে আসে, তাহলে দুর্যোগ মোকাবিলা আরও কার্যকর হবে। আমি পার্কভিউ হাসপাতালের এই মহতী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।”

চিকিৎসাসেবা প্রদানকারী বিভাগ ও চিকিৎসকবৃন্দ

অর্থোপেডিক বিভাগ: 

* ডা. এটিএম রেজাউল করিম
* ডা. আহাম্মদ রহিম
* ডা. এস. এম. নাছির উদ্দিন

মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ

* ডা. মোহাম্মদ মইনুদ্দিন চৌধুরী
* ডা. মিনহাজুল হক
* ডা. নূরুল আলম
* ডা. নবিব সিকদার
* ডাঃ খোরশেদ আনোয়ার

ডায়াবেটিস বিভাগ: 

* ডা. মো. আশরাফুল হোসাইন
* ডা. সালাহউদ্দিন এম. এইচ. চৌধুরী

নাক, কান ও গলা (ইএনটি) বিভাগ:

* ডা. নাসির উদ্দিন
* ডা. সুজয় বড়ুয়া

গাইনি বিভাগ: 

* ডা. ইসরাত জাহান মেরিন

শিশু বিভাগ: 

* ডা. ওমর ফারুক
* ডা. ইমন মহাজন
* ডা. ইব্রাহিম
* ডা. মোহাম্মদ শাফায়েত

চক্ষু বিভাগ: 

* ডা. মো. রায়হান উদ্দিন
* ডা. মোহাম্মদ জহির

চর্ম ও যৌনরোগ বিভাগ: 

* ডা. ঈশিতা আইরিন
* ডা. রাশেদা খানম (মিলি)
* ডা. ফাতিমা ফারহানা

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দীন, কর্মকর্তা আব্দুস সোবহান, মশিউর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা পার্কভিউ হাসপাতাল লিমিটেডের এ মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পার্কভিউ হাসপাতাল লিমিটেডের কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন,

প্রতিষ্ঠালগ্ন থেকেই পার্কভিউ হাসপাতাল লিমিটেড উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে অঙ্গীকারবদ্ধ। বন্যা, মহামারি কিংবা যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও দেশের যেকোনো সংকটময় সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা, স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম এবং মানবিক সহায়তা অব্যাহত থাকবে। মানবসেবাই আমাদের মূল লক্ষ্য এবং এই লক্ষ্য বাস্তবায়নে আমরা সর্বদা কাজ করে যাব।”

উল্লেখ্য, পার্কভিউ হাসপাতাল লিমিটেড দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প, জনসচেতনতামূলক কর্মসূচি, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম এবং দুর্যোগকালীন মানবিক সহায়তার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ভবিষ্যতেও জনকল্যাণে আরও বিস্তৃত পরিসরে মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...