মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society of Interventional Cardiology)-র উদ্যোগে নগরীর হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে এই বৈঠকের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে আয়োজিত এই বৈঠকে চট্টগ্রামের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব সম্মেলনের সার্বিক লক্ষ্য ও দিকনির্দেশনা তুলে ধরেন।

চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির চেয়ারপারসন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আনিসুল আউয়াল।

এসময় বিগত দিনের বিভিন্ন বৈজ্ঞানিক ও সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা তুলে ধরেন ডা. কাজী শামীম আল মামুন।

সভায় সর্বসম্মতিক্রমে ‘কার্ডিকন-২০২৬’-এর আনুষ্ঠানিক লোগো, পোস্টার এবং মূল স্লোগান নির্বাচন করা হয়। এই গুরুত্বপূর্ণ পর্বটি পরিচালনা করেন ডা. মুহাম্মদ খুরশেদ আলম। পরবর্তীতে দেশের সার্বিক হৃদরোগ চিকিৎসার আধুনিকায়ন, ইন্টারভেনশনাল কার্ডিওলজির প্রসার এবং আসন্ন সম্মেলনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিভিন্ন দিক নিয়ে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. এস.এম. ইফতেখারুল ইসলাম।

সবশেষে সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “কার্ডিকন কেবল একটি সম্মেলন নয়, এটি হৃদরোগ চিকিৎসার আধুনিক তথ্য ও প্রযুক্তি বিনিময়ের একটি বড় প্ল্যাটফর্ম। চট্টগ্রামের হৃদরোগ চিকিৎসায় নতুন মাত্রা যোগ করতে এই সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএসআইসি এর উপদেষ্টাবৃন্দ, উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত হৃদরোগ বিশেষজ্ঞ বৃন্দ। অনুষ্ঠানে সিদ্ধান্ত সমূহ পড়ে শোনান সিএসআইসি এর দপ্তর সম্পাদক ডা: মোঃ সাইফ উদ্দিন সোহাগ।

উক্ত কনফারেন্সের নিবন্ধন শুরু হবে ১৫ সেপ্টেম্বর এবং কনফারেন্স হবে ১৬, ১৭ ডিসেম্বর রেডিসন ব্লু, চট্টগ্রাম।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...