মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এবার আইনজীবী আফরান নিশো

বিনোদন ডেস্ক

ঈদের আলোচিত সিনেমা সুড়ঙ্গ’তে মাসুদ চরিত্রে চমকে দিয়েছেন আফরান নিশো। এবার আসছেন ‘রেজা’ হয়ে। ইয়াসির আল হক পরিচালিত ‘সাড়ে ষোল’ শিরোনামের একটি ওয়েব সিরিজে যা মুক্তি পাবে আগামী ১৭ আগষ্ট ভারতীয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’ এ। আর এতেই তিনি ধরা দেবেন ‘রেজা’ চরিত্রে।

এরআগেও এই প্লাটফর্মে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন নিশো। এই অভিনেতা তার প্রতিটি চরিত্রকে সম্পূর্ণরূপে নিজের মধ্যে ধারণ করে, তাঁর এই অভিনয়ের দক্ষতাই তাকে বাকি সবার থেকে আলাদা স্থান করে দিয়েছে। নতুন সিরিজে আফরান নিশো স্বনামধন্য একটি রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে একটি হাই-প্রোফাইল মামলা পরিচালনাকারী একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। আইনজীবীর মত জটিল চরিত্রটি নিজেকে খুব সুন্দরভাবে আবর্তিত করেছে নিশো। সিরিজে তাঁর চরিত্রের নাম”রেজা’।

পরিচালক ইয়াসির আল হকের প্রথম ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’তে আইনজীবী রেজার গল্প বলা হয়েছে, তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাবার আগের রাতে তাঁর জীবন একটি জটিল মোড় নেয়।

এই সিরিজে অভিনয় প্রসঙ্গে অভিনেতা আফরান নিশো বলেন, ‘রেজা একজন অত্যন্ত বুদ্ধিমান এবং সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র যা আমাকে খুব আকর্ষণ করেছে এবং আমাকে রেজা হিসাবে দেখার পর দর্শকদের কি প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

নিশো আরও বলেন, ইয়াসির খুব তরুণ, প্রতিভাবান এবং প্রতিশ্রুতিবান একজন পরিচালক। প্রচুর সম্ভাবনা নিয়ে তার সে পরিচালনার ক্যারিয়ার শুরু করছে। ইয়াসির খুবই দক্ষ এবং কাজের প্রতি খুবই নিবেদিত প্রাণ। আসলে, পুরো ‘সাড়ে ষোল’ টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত।

ওয়েব সিরিজটির পরিচালক ইয়াসির আল হক বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। ‘সাড়ে ষোল’ সিরিজটি একেবারে আমার কমফোর্ট জোনের বাইরে ছিল এবং এ কারণেই আমি এই সিরিজটি দিয়ে আমার ওটিটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। হইচইকে ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য। ‘সাড়ে ষোল’ সিরিজটি হইচই-তে দেখা যাবে ১৭ই অগাস্ট থেকে। আমি বিশ্বাস করি সিরিজটি আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দর্শকরা ফ্লোর ১৬.৫-এ আটকে যাবেন আর এই ‘সাড়ে ষোল’ ব্যাপারটা সিরিজটির প্রোমোশনাল আসলেই দর্শকদের কাছে পরিষ্কার হয়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...