মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আফগানদের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে আজ শুক্রবার মাঠে নামছে টাইগাররা। ২ ম্যাচের এ সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে, বাংলাদেশ সময়ে সন্ধ্যা ৬টায়।

টি-টোয়েন্টিতে দুই দলের নয়বারের দেখায় রশিদরা জিতেছে ৬বার এবং সাকিব বাহিনী জিতেছে মাত্র ৩টি ম্যাচ। একবার ধবল ধোলাইয়ের শিকারও হয়েছে সাকিব-মুশফিকরা। সিলেটে বাংলাদেশের রেকর্ডও খুব একটা ভালো নয়। এখানে তারা দু’টি টি-টোয়েন্টি খেলে দুটিতেই হার মেনেছে। তবে সাম্প্রতিক সময়ে কুড়ি ওভারের ম্যাচে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। শেষ দুটি সিরিজে সাকিবরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে এবং আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে। দুটি সিরিজে টাইগারদের বেশ আক্রমণাত্মক ঢংয়ে খেলতে দেখা গেছে।

ক্রিকেটের খুদে সংস্করণে বাংলাদেশ এখন নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলে। এই সিরিজেও কি সেটা দেখা যাবে? এ প্রসঙ্গে দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ঘরের মাঠে দু’টি সিরিজই আমরা ভালো খেলেছি। এটা আমাদের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ। আফগানিস্তান অবশ্যই ভালো দল। যেভাবে আমরা ক্রিকেটটা খেলছি, চেষ্টা থাকবে প্রতিটি ম্যাচেই সেভাবে পারফর্ম করার। আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, তবে আমরা দুই ম্যাচই জিততে চাই।

আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আফগান ক্যাপ্টেন রশিদ খান এ সিরিজ থেকে সে প্রস্তুতি নিতে চান। তিনি বলেন, এটা আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি। আমি ফল নিয়ে ভাবছি না, দলের ওপর চাপও দিতে চাই না। আমরা শত ভাগ প্রস্তুতি নেব, তাহলে বেশিরভাগ সময় আপনি সঠিক ফল পাবেন। মূল লক্ষ্য হলো প্রতিদিনই উন্নতি করা।

কাগজে কলমে কিংবা হেড টু হেড লড়াইয়ে আফগানরা এগিয়ে থাকলেও নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলা বাংলাদেশও আজ ছেড়ে কথা বলবে না। আজ সিলেটে বৃষ্টির শঙ্কাও রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

হোচটে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

সবশেষ ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরেছিলে ব্রাজিল। এরপর কেটে গেছে ২৪টি বছর। বারবার নিজেদের ষষ্ট শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আসে বিশ্বকাপের মঞ্চে।...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেল রিলায়েন্স স্পোর্টস। আজ শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতটুর্নামেন্টের নবম ম্যাচে...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে আজ শুক্রবার (১২ জুন) মুখোমুখি হবে স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। দুই...