মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচ

ক্রীড়া ডেস্ক

আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে গত ১১ জুলাই থেকে সেই টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে।

বিসিবি মঙ্গলবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজের টিকিটমূল্যের কথা জানায়। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

সিলেটের ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিনহিল এলাকার টিকিটমূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ৩০০, ক্লাব হাউসের ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১৫০০ টাকা।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ জুলাই। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জুলাই। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর একমাত্র টেস্ট স্বাগতিক বাংলাদেশ জিতেছিল ৫৪৬ রানের বড় ব্যবধানে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক...

আরও পড়ুন

হোচটে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

সবশেষ ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরেছিলে ব্রাজিল। এরপর কেটে গেছে ২৪টি বছর। বারবার নিজেদের ষষ্ট শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আসে বিশ্বকাপের মঞ্চে।...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেল রিলায়েন্স স্পোর্টস। আজ শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতটুর্নামেন্টের নবম ম্যাচে...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে আজ শুক্রবার (১২ জুন) মুখোমুখি হবে স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। দুই...