বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে মান বাঁচানোর লড়াই আজ

ক্রীড়া ডেস্ক

হোয়াইটওয়াশের শঙ্কা মাথায় নিয়ে আজ মঙ্গলবার (১১ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশের কাটা ঘায়ে নুনের ছিটা লাগাতে মুখিয়ে আছে আফগানরা। তবে এই এক সিরিজ দিয়ে টাইগারদের মূল্যায়ন করতে নারাজ দলের সহকারী কোচ নিক পোথাস। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।

১৭ মাস আগে এই আফগানিস্তানের বিপক্ষেই প্রথম দুই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করেছিলো বাংলাদেশ। এবার চিত্র সম্পূর্ণ বিপরীত। প্রথম দুই ম্যাচেই হেরে হোয়াইটওয়াশের শংকায় টাইগাররা। তাই শেষ ম্যাচটি বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় চ্যালেঞ্জেরই শুধু নয়, হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশনও।

বৃষ্টির কারণে শেষ ওয়ানডের আগে যদিও অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। তাতে খুব একটা ক্ষতি দেখছেন না নিক পোথাস। ক্ষতি দেখছেন না সিরিজ পরাজয়েও। এই সিরিজটাকেই আসলে মাথায় রাখতে চাননা টাইগারদের সহকারী কোচ।

দুই বছর আগে সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছিলো আফগানরা। তবে বাংলাদেশকে ধবল ধোলাইয়ের সুযোগ হাতছাড়া করতে রাজি নয় সফরকারীরা। ব্যাটিংয়ে রহমতউল্লাহ-ইব্রাহিমরা আছেন দারুণ ছন্দে। ছন্নছাড়া বাংলাদেশ লাইনআপের সামনে রশিদ-মুজিব- ফারুকী-নবীদের বোলিং লাইন ভিতি ছড়াচ্ছে। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই মাঠে নামবে আফগানরা।

বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে ১৭ রানে জিতেছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে ১৪২ রানের বিশাল জয়। টাইগাররা এখন হোয়াইটওয়াশ এড়াতে পারবে কিনা, তা মিলিয়ন ডলারের প্রশ্ন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...