শনিবার, ৮ আগস্ট ২০২৬

চকরিয়ায় গরুচোর চক্রের গুলিতে রেললাইন নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় গরু চোর চক্রের গুলিতে মোঃ জাহাঙ্গীর আলম (২৮) নামের রেললাইন নির্মাণ প্রকল্পের শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) দিবাগত-রাত ২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের (৭নং ওয়ার্ড) মগছড়াজুম এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নিরীহ জাহাঙ্গীর আলম উল্লেখিত এলাকার মৃত আবুল কাছিমের ছেলে। পেশায় সে একজন রেললাইন প্রকল্পের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী মগছড়াজুম এলাকার গৃহকর্ত্রী রেজিয়া বেগম জানান, মধ্যরাতে একদল সশস্ত্র চোর চক্র তাদের বাড়িতে একটি ষাঁড় চুরি করতে আসে। গোয়াল ঘরে গরুর নড়াচড়া বুঝতে পেরে তার স্বামী ইসলাম আহমদ মুঠোফোনে প্রতিবেশীদের অবগত করেন। এখবর পেয়ে পার্শ্ববর্তী বাড়ির যুবক জাহাঙ্গীর আলম লোহার রড় নিয়ে চোর ধরতে চলাচল সড়কের কিনারায় নিরাপদ স্থানে অবস্থান করে। অপরদিকে লোকজনের সমাগম বোঝতে পেরে চোর চক্র পালিয়ে যাওয়ার সময় সামনে পড়ে জাহাঙ্গীর। তাৎক্ষণিক তার দিকে ছড়াগুলি বর্ষণ করে পালিয়ে যায় দলবদ্ধ চক্রটি। প্রতিবেশী লোকজন রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতের অবস্থা গুরুতর দেখে তাকে বৃহস্পতিবার (২৩ মার্চ ভোরে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক।

আহতের জেঠাতো ভাই আবু বক্কর জানান, জাহাঙ্গীরের ডান হাতের বাহু ও চোখে গুলিবিদ্ধ হয়েছে। কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এবিষয়ে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, জরুরী কাজে তিনি ঢাকা গেছেন। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। পরে চকরিয়া থানা পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরো বলেন, ইউনিয়নে গরু চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা দিনদিন বাড়ছে। জড়িত রয়েছে এখানকার সংঘবদ্ধ একাধিক চক্র। এসব বিষয়ে আইনি সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করা হয়েছে। অপ্রতিরোধ্য চুরি ছিনতাই কর্মকাণ্ডে নিরাপত্তাহীনতায় রয়েছে এখানকার সাধারণ জনগণ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনা শুনেই স্পট পরিদর্শন করেছি। আহত ব্যক্তির পরিবারকে থানায় এজাহার দিতে বলেছি। গুলি করা ব্যক্তিদের ধরতে স্পেশাল একটি পুলিশ টিমকে মাঠে রেখেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...